ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

১০ জনের সিটির কাছে হারল ইউনাইটেড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 34

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ডার্বিতে ১০ জনের দল নিয়েও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে আর্লিং হলান্ডের করা একমাত্র গোলে রোববার (১৩ সেপ্টেম্বর) ওল্ড ট্র্যাফোর্ডে ১-০ ব্যবধানে জয় পায় সফরকারীরা।

ম্যাচের ২৩ মিনিটেই বড় ধাক্কা খায় সিটি। ব্রুনো ফের্নান্দেসের সঙ্গে সংঘর্ষের পর লাথি মারায় সরাসরি লাল কার্ড দেখেন ফিল ফোডেন। ফলে এক ঘণ্টার বেশি সময় ১০ জন নিয়ে খেলতে হয় সিটিকে।

সংখ্যায় এগিয়ে থেকেও সেই সুবিধা কাজে লাগাতে পারেনি ইউনাইটেড। মার্কাস রাশফোর্ড ও কোবি মেইনুর নেওয়া দুটি শট পোস্টে লেগে ফিরে আসে।

আরও পড়ুন  ইয়ামালকে ১০ গুণ বেশি বেতন দিতে চলেছে বার্সা: তরুণ তারকার জন্য বিশাল বিনিয়োগ

এরপর ম্যাচের ৬০ মিনিটে সিটির হয়ে গোল করেন হলান্ড। জোশকো গাভারদিওলের ক্রস থেকে দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করেন এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড। ভিএআর পর্যালোচনার পর গোলটি বহাল থাকে।

এই গোলের মাধ্যমে ম্যানচেস্টার ডার্বিতে হলান্ডের গোলসংখ্যা দাঁড়াল ৯-এ। সার্জিও আগুয়েরো ও ওয়েন রুনিকে ছাড়িয়ে এই প্রতিদ্বন্দ্বিতায় প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।

গোল হজমের পর সমতা ফেরাতে শেষ দিকে একাধিক সুযোগ তৈরি করে ইউনাইটেড। তবে সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা দুর্দান্ত কয়েকটি সেভ করে দলকে জয় এনে দেন।

এই জয়ে চার ম্যাচে চার জয় নিয়ে সিটির পয়েন্ট হলো ১২। গোল ব্যবধানে আর্সেনালের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে তারা। অন্যদিকে সমান চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ১৩তম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

নিউজটি শেয়ার করুন

১০ জনের সিটির কাছে হারল ইউনাইটেড

আপডেট সময় ১০:৪০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ম্যানচেস্টার ডার্বিতে ১০ জনের দল নিয়েও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে আর্লিং হলান্ডের করা একমাত্র গোলে রোববার (১৩ সেপ্টেম্বর) ওল্ড ট্র্যাফোর্ডে ১-০ ব্যবধানে জয় পায় সফরকারীরা।

ম্যাচের ২৩ মিনিটেই বড় ধাক্কা খায় সিটি। ব্রুনো ফের্নান্দেসের সঙ্গে সংঘর্ষের পর লাথি মারায় সরাসরি লাল কার্ড দেখেন ফিল ফোডেন। ফলে এক ঘণ্টার বেশি সময় ১০ জন নিয়ে খেলতে হয় সিটিকে।

সংখ্যায় এগিয়ে থেকেও সেই সুবিধা কাজে লাগাতে পারেনি ইউনাইটেড। মার্কাস রাশফোর্ড ও কোবি মেইনুর নেওয়া দুটি শট পোস্টে লেগে ফিরে আসে।

আরও পড়ুন  ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ মুহূর্তে হারের বেদনায় বাংলাদেশ