ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

যুক্তরাষ্ট্রেই মাঠে নামতে হবে ইরানি ফুটবলারদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 118

ছবি সংগৃহীত

আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবলকে ঘিরে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই চরম উত্তেজনা ছড়িয়েছে মাঠের বাইরের রাজনীতিতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণ দেখিয়ে নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়ার আবেদন করেছিল ইরান।

তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ফের একবার সেই আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই মাঠে নামতে হবে ইরানি ফুটবলারদের।

ইরান ফুটবল ফেডারেশন নিরাপত্তা ঝুঁকি এবং বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার অজুহাত দেখিয়ে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে স্থানান্তরের জোরালো অনুরোধ জানিয়েছিল। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম এক সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন যে, ফিফা এই অনুরোধ গ্রহণ করেনি। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, লজিস্টিক ও কৌশলগত কারণে এই শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা একেবারেই অসম্ভব। সূচি অনুযায়ী পূর্বনির্ধারিত ভেন্যুগুলোতেই বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজিত হবে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ উপসাগরীয় মিত্ররা!

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বিতর্ককে আরও উসকে দিয়েছে। ট্রাম্প লিখেছিলেন, নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে ইরানের খেলোয়াড়দের এই বিশ্বকাপে অংশ নেওয়া উচিত হবে না। এর কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ বলেছিলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে তারা যুক্তরাষ্ট্রে খেলতে যাবেন না। এমনকি দেশটির ক্রীড়ামন্ত্রীও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন।

২০২৬ বিশ্বকাপে ইরান ‘জি’ গ্রুপে বেলজিয়াম, মিশর এবং নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। সূচি অনুযায়ী ইরানের সবগুলো ম্যাচ যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানের বয়কট করার হুমকির মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত ৩১ মার্চ তুরস্কে ইরানি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানকে নির্ধারিত ভেন্যুতেই খেলতে হবে। ইনফান্তিনোর মতে, ফুটবলকে রাজনীতির ঊর্ধ্বে রাখা প্রয়োজন এবং টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি ফিফা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রেই মাঠে নামতে হবে ইরানি ফুটবলারদের

আপডেট সময় ০৯:৫৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবলকে ঘিরে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই চরম উত্তেজনা ছড়িয়েছে মাঠের বাইরের রাজনীতিতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণ দেখিয়ে নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়ার আবেদন করেছিল ইরান।

তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ফের একবার সেই আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই মাঠে নামতে হবে ইরানি ফুটবলারদের।

ইরান ফুটবল ফেডারেশন নিরাপত্তা ঝুঁকি এবং বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার অজুহাত দেখিয়ে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে স্থানান্তরের জোরালো অনুরোধ জানিয়েছিল। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম এক সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন যে, ফিফা এই অনুরোধ গ্রহণ করেনি। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, লজিস্টিক ও কৌশলগত কারণে এই শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা একেবারেই অসম্ভব। সূচি অনুযায়ী পূর্বনির্ধারিত ভেন্যুগুলোতেই বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজিত হবে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র”