ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস

এক বছর বয়সী সন্তান রেখে বিশ্বকাপে যাচ্ছেন বাংলাদেশের নাসরিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 106

ছবি সংগৃহীত

চীনের সাংহাইতে আগামী ৫ থেকে ১০ মে বসতে যাচ্ছে বিশ্বকাপ আর্চারি স্টেজ-২ চ্যাম্পিয়নশিপ। এই আসরে রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে ১০টি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। লাল-সবুজের জার্সি পরে এই প্রতিযোগিতায় ১৩ জন আর্চার অংশ নিচ্ছেন। যার মধ্যে অন্যতম হলেন নারী আর্চার নাসরিন আক্তার। নিজের ১৩ মাসের অবুঝ সন্তানকে বাড়িতে রেখে দেশের জন্য বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি।

মাত্র ১৩ মাসের সন্তানকে রেখে খেলতে যাওয়ার প্রসঙ্গে নাসরিন গণমাধ্যমকে বলেন, “বিষয়টি মা হিসেবে একটু কঠিনই। কারণ আমার সন্তান এখনও অবুঝ। মাকে খুঁজবে কিছুক্ষণ পরপরই। এরপরও দেশের জন্য বিশ্বকাপে খেলতে যাচ্ছি।”

আরও পড়ুন  হাওরে ক্ষতিগ্রস্ত ১ লাখ পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

এ সময় তিনি তাঁর স্বামী ও পরিবারের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “স্বামী ও পরিবারের সহায়তা না থাকলে আমার পক্ষে দেশের বাইরে খেলতে যাওয়া সম্ভব ছিল না। তারা সন্তানকে দেখাশোনা করবে। এরপরও সন্তান তো মাকে খুঁজবে, কান্নকাটিও করবে।”

আর্চারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক নাসরিনের দৃঢ়তার প্রশংসা করে জানান, “নাসরিন মিশনে ছিল কঙ্গোতে। সেখানে এক বছর কাজ করে আর্চারিতে ফিরেছে। মা হওয়ার পরও তার স্কোর সেই পর্যায়ে রয়েছে।”

চীন বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য সম্পর্কে কোচ মার্টিন বলেন, “সামনে এশিয়ান গেমসে আমরা মূলত সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্যই যাচ্ছি। পাশাপাশি বিশ্বকাপেও ভালো ফলাফল করতে চাই।”

এদিকে, এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী তিনজন—হিমু বাছাড়, ঐশ্বর্য্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিব—ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল থেকে ৪০০ ডলার করে পুরস্কার পেয়েছেন। পাশাপাশি অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে তিন কোচিং স্টাফকেও ২০০ ডলার করে পুরস্কৃত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এক বছর বয়সী সন্তান রেখে বিশ্বকাপে যাচ্ছেন বাংলাদেশের নাসরিন

আপডেট সময় ১০:৪২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

চীনের সাংহাইতে আগামী ৫ থেকে ১০ মে বসতে যাচ্ছে বিশ্বকাপ আর্চারি স্টেজ-২ চ্যাম্পিয়নশিপ। এই আসরে রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে ১০টি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। লাল-সবুজের জার্সি পরে এই প্রতিযোগিতায় ১৩ জন আর্চার অংশ নিচ্ছেন। যার মধ্যে অন্যতম হলেন নারী আর্চার নাসরিন আক্তার। নিজের ১৩ মাসের অবুঝ সন্তানকে বাড়িতে রেখে দেশের জন্য বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি।

মাত্র ১৩ মাসের সন্তানকে রেখে খেলতে যাওয়ার প্রসঙ্গে নাসরিন গণমাধ্যমকে বলেন, “বিষয়টি মা হিসেবে একটু কঠিনই। কারণ আমার সন্তান এখনও অবুঝ। মাকে খুঁজবে কিছুক্ষণ পরপরই। এরপরও দেশের জন্য বিশ্বকাপে খেলতে যাচ্ছি।”

আরও পড়ুন  পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন