ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

‘ভিসা প্রক্রিয়া সহজ করে বাংলাদেশ-ভিয়েতনাম যোগাযোগ বাড়ানোর আহ্বান’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 25

ছবি সংগৃহীত

বাংলাদেশি ব্যবসায়ী, বিনিয়োগকারী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅং সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

আরও পড়ুন  পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে পাঁচ দশকের বেশি সময় ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের যোগাযোগ বাড়ানো এবং নতুন অংশীদারত্বের সুযোগ তৈরি করা প্রয়োজন।

সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রদূত সরাসরি বিমান যোগাযোগ চালু, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন। তিনি ভিয়েতনামের রাষ্ট্রপতির পক্ষ থেকে মির্জা ফখরুলকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণও জানান।

বাংলাদেশের রপ্তানি বাড়ানোর ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি ভিয়েতনামে বাংলাদেশি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, পাট ও পাটজাত পণ্যের আমদানি বাড়ানোর আহ্বান জানান।

এ সময় ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ভিয়েতনাম সফরের কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি। পাশাপাশি দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

‘ভিসা প্রক্রিয়া সহজ করে বাংলাদেশ-ভিয়েতনাম যোগাযোগ বাড়ানোর আহ্বান’

আপডেট সময় ০৬:২৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি ব্যবসায়ী, বিনিয়োগকারী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅং সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

আরও পড়ুন  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে আগুন