ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির নাটকীয় জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 111

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে মেজর লিগ সকারে এক শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। কলোরাডো র‍্যাপিডসের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ী ম্যাচে জোড়া গোল করে নতুন কোচ গিয়ের্মো ওইয়োসের অভিষেককে স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন খুদে জাদুকর। আজ রবিবার (১৯ এপ্রিল) ডেনভারের কানায় কানায় পূর্ণ গ্যালারিতে প্রায় ৭৫ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত হয় এই হাই-ভোল্টেজ ম্যাচটি।

খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করা মায়ামি পেনাল্টি থেকে মেসির নিখুঁত লক্ষ্যভেদে প্রথমে লিড নেয়। এরপর দলের দ্বিতীয় গোলটিতেও ছিল শৈল্পিকতার ছোঁয়া। ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের পথে থাকলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিক কলোরাডো। ঘরের মাঠের দর্শকদের সমর্থনে টানা দুই গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরায় তারা। তবে খেলার অন্তিম মুহূর্তে আবারও ত্রাতা হিসেবে আবির্ভূত হন মেসি। ডান দিক থেকে আসা একটি থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে তিন ডিফেন্ডারকে পরাস্ত করে বাম পায়ের নিখুঁত শটে জয়সূচক গোলটি করেন তিনি।

এই জয়ের মধ্য দিয়ে ব্যক্তিগত কারণে দায়িত্ব ছেড়ে দেওয়া হাভিয়ের মাচেরানোর উত্তরসূরি কোচ গিয়ের্মো ওইয়োসের যাত্রা শুরু হলো দারুণ এক সাফল্যে। ম্যাচ শেষে উচ্ছ্বসিত কোচ বলেন, ‘আমাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড় রয়েছেন, যিনি যেকোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। এই জয় আমাদের ইস্টার্ন কনফারেন্সের তালিকায় দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে।’

আরও পড়ুন  গোল-অ্যাসিস্টে মেসিময় জয় ইন্টার মায়ামির

ম্যাচটি মায়ামির জন্য আনন্দের হলেও শেষ দিকে কিছুটা তিক্ততা ছড়িয়ে পড়ে। সতীর্থের পক্ষে প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেন মায়ামির ফুটবলার ইয়ানিক ব্রাইট। ফলে ম্যাচের শেষ কয়েক মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। তবে মেসির সেই ম্যাজিকাল গোলের সুবাদেই পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে গোলাপি জার্সিধারীরা।

টানা জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থানে ওঠার দৌড়ে কড়া প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে ইন্টার মায়ামি। ধারাবাহিকভাবে এমন পারফরম্যান্স বজায় থাকলে চলতি মৌসুমে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে দলটি।

নিউজটি শেয়ার করুন

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির নাটকীয় জয়

আপডেট সময় ১২:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে মেজর লিগ সকারে এক শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। কলোরাডো র‍্যাপিডসের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ী ম্যাচে জোড়া গোল করে নতুন কোচ গিয়ের্মো ওইয়োসের অভিষেককে স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন খুদে জাদুকর। আজ রবিবার (১৯ এপ্রিল) ডেনভারের কানায় কানায় পূর্ণ গ্যালারিতে প্রায় ৭৫ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত হয় এই হাই-ভোল্টেজ ম্যাচটি।

খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করা মায়ামি পেনাল্টি থেকে মেসির নিখুঁত লক্ষ্যভেদে প্রথমে লিড নেয়। এরপর দলের দ্বিতীয় গোলটিতেও ছিল শৈল্পিকতার ছোঁয়া। ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের পথে থাকলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিক কলোরাডো। ঘরের মাঠের দর্শকদের সমর্থনে টানা দুই গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরায় তারা। তবে খেলার অন্তিম মুহূর্তে আবারও ত্রাতা হিসেবে আবির্ভূত হন মেসি। ডান দিক থেকে আসা একটি থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে তিন ডিফেন্ডারকে পরাস্ত করে বাম পায়ের নিখুঁত শটে জয়সূচক গোলটি করেন তিনি।

এই জয়ের মধ্য দিয়ে ব্যক্তিগত কারণে দায়িত্ব ছেড়ে দেওয়া হাভিয়ের মাচেরানোর উত্তরসূরি কোচ গিয়ের্মো ওইয়োসের যাত্রা শুরু হলো দারুণ এক সাফল্যে। ম্যাচ শেষে উচ্ছ্বসিত কোচ বলেন, ‘আমাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড় রয়েছেন, যিনি যেকোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। এই জয় আমাদের ইস্টার্ন কনফারেন্সের তালিকায় দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে।’

আরও পড়ুন  টানা চার ম্যাচে জোড়া গোলের রেকর্ড মেসির, মায়ামির সহজ জয়