ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সাফজয়ী ফুটবলারদের ছাদখোলা বাসে সংবর্ধনা দিচ্ছে বাফুফে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 143

ছবি সংগৃহীত

মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখে দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সাফল্য উদ্‌যাপনে আজ শনিবার (৪ এপ্রিল) বিজয়ীদের রাজকীয় কায়দায় বরণ করে নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ সন্ধ্যায় চ্যাম্পিয়ন দলকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে সংবর্ধনাস্থলে নিয়ে আসা হবে।

বাফুফে জানিয়েছে, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ফুটবলারদের নিয়ে বিশেষ এই শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। এরপর সেটি হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হবে। সাধারণ মানুষের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতেই ছাদখোলা বাসের আয়োজন করা হয়েছে।
আজ রাত ৭টা ৩০ মিনিটে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে চ্যাম্পিয়ন দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে, যেখানে বাফুফে কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন  গোয়ায় আজ পর্দা উঠছে নারী সাফের, হ্যাটট্রিক শিরোপার মিশনে বাংলাদেশ

সাফল্য উদ্‌যাপনের এই আয়োজনে অংশ নিতে সমর্থক ও সাধারণ জনগণকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশে ফুটবলারদের অর্জনে ছাদখোলা বাসে বরণ করে নেওয়া এখন এক জনপ্রিয় প্রথায় পরিণত হয়েছে।
এর আগে গত বছরের জুলাইয়ে এশিয়ান কাপের টিকিট জয়ী নারী দল এবং চলতি বছরের জানুয়ারিতে সাফ নারী ফুটসালের শিরোপাজয়ী সাবিনা-কৃষ্ণাদেরও একইভাবে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল। অনূর্ধ্ব-২০ দলের এই নতুন সাফল্যে দেশজুড়ে বইছে আনন্দের জোয়ার, যার প্রতিফলন দেখা যাবে আজকের এই জাঁকজমকপূর্ণ আয়োজনে।

নিউজটি শেয়ার করুন

সাফজয়ী ফুটবলারদের ছাদখোলা বাসে সংবর্ধনা দিচ্ছে বাফুফে

আপডেট সময় ০৬:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬