ঢাকা ১১:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের শক্তির হাতে নয়: আরাগচি জ্বালানি সংকটে পাকিস্তানে কড়াকড়ি, বিয়েতে ১পদ, রাত ৯টায় দোকান বন্ধ সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান: এলজিইডিকে মন্ত্রী প্রধানমন্ত্রী নিজের বাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন: প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,০২০ গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থায় আনতে হবে: অর্থমন্ত্রী তেজগাঁওয়ে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন রিমান্ডে সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ “পরীক্ষা ভালো হবে না”, মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর আত্মহত্যা আফগানিস্তান টেস্টে বাংলাদেশের দল ঘোষণা

হামজা চৌধুরীর নেতৃত্বে এফএ কাপের চতুর্থ রাউন্ডে লেস্টার সিটি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 565

ছবি সংগৃহীত

নিজের পছন্দের পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের নেতৃত্ব ও নিয়ন্ত্রিত খেলায় শেল্টেনহাম টাউনকে ২–০ গোলে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে লেস্টার সিটি।

শনিবার (১০ জানুয়ারি) তৃতীয় রাউন্ডের ম্যাচে ২৩ মিনিটে জাম্বিয়ান ফরোয়ার্ড প্যাটসন ডাকার গোলে এগিয়ে যায় লেস্টার। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন স্টেফি মাভিডিডি। দ্বিতীয়ার্ধে আর গোল না হলেও দুই গোলের লিড ধরে রেখেই জয় নিশ্চিত করে মার্টি সিফুয়েন্তেসের দল।

আরও পড়ুন  ভুটানের বিপক্ষে আজ মাঠে হামজা, অভিষেকের অপেক্ষায় ফাহামিদুল-শমিত!

এদিন লেস্টার সিটির অধিনায়ক ছিলেন হামজা চৌধুরী। ম্যাচের শুরু থেকেই একাদশে থাকা এই মিডফিল্ডার পুরো ৯০ মিনিট খেলেন। মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণের পাশাপাশি আক্রমণেও ছিলেন সক্রিয়। তিনি দুটি শট নেন, সর্বোচ্চ ৯৫ বার বল স্পর্শ করেন এবং প্রতিপক্ষের বক্সে ১১ বার বল পাঠান।

রক্ষণেও সমান কার্যকর ছিলেন হামজা। ম্যাচে তিনটি সফল ট্যাকল, দুটি বল রিকভারি ও একটি গুরুত্বপূর্ণ শট ব্লক করেন তিনি। পাশাপাশি দুইবার সফল ড্রিবল করেন এবং সর্বোচ্চ তিনবার ফাউলের শিকার হন।

এফএ কাপের চতুর্থ রাউন্ডে লেস্টার সিটির প্রতিপক্ষ নির্ধারিত হবে সোমবার (১২ জানুয়ারি)। তবে লিগ চ্যাম্পিয়নশিপে এখনো ছন্দে নেই দলটি—শেষ ১০ ম্যাচে পাঁচটিতে হেরে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে অবস্থান করছে লেস্টার সিটি।

নিউজটি শেয়ার করুন

হামজা চৌধুরীর নেতৃত্বে এফএ কাপের চতুর্থ রাউন্ডে লেস্টার সিটি

আপডেট সময় ১২:৫৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬