ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

৬৩ বছরের অপেক্ষা ভাঙল আত্মঘাতী গোলে, বার্সেলোনার ঐতিহাসিক জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / 942

ছবি সংগৃহীত

বার্সেলোনার গৌরবময় ইতিহাসে লেভান্তের মাঠে যুক্ত হলো একটি নতুন অধ্যায়। দুই গোল পিছিয়ে থেকেও ৩-২ গোলের জয়ে ম্যাচ শেষ করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা, যা ৬৩ বছর পর একটি পুরোনো স্মৃতি ফিরিয়ে এনেছে।

আরও পড়ুন  ফিট থাকতে বার্সেলোনায় ফেরার ইচ্ছা প্রকাশ মেসির!

প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বার্সা। ১৫ মিনিটে ইভান রোমেরো এবং বিরতির আগ মুহূর্তে হোসে মোরালেসের পেনাল্টি গোল লেভান্তেকে এগিয়ে নেয়। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই চেনা কামব্যাকের রূপ দেখায় কাতালানরা।

৪৯ মিনিটে লামিন ইয়ামালের পাস থেকে দূরপাল্লার শটে গোল করেন পেদ্রি। মাত্র দুই মিনিট পর রাফিনিয়ার কর্নার থেকে ভলিতে জালে বল পাঠান ফেররান তোরেস। এরপর ইয়ামালের উঁচু করে বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন লেভান্তের ডিফেন্ডার উনাই এলগেজাবাল, যা নিশ্চিত করে বার্সার নাটকীয় জয়।

এই জয় বার্সেলোনাকে ফিরিয়ে দিয়েছে ৬৩ বছরের পুরোনো এক কীর্তির কাছে। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থেকেও জয়ের মুখ দেখা, এমনটি সর্বশেষ ঘটেছিল ১৯৬২ সালে রিয়াল বেতিসের বিপক্ষে। দীর্ঘ ৬৩ বছর পর এই স্বাদ পেল বার্সা।

এছাড়া, আত্মঘাতী গোলে জয় পাওয়ার অভিজ্ঞতাও এবারই প্রথম হলো বার্সেলোনার জন্য। ইয়োহান ক্রুইফ, ম্যারাডোনা কিংবা মেসিরা যা পারেননি, তা করে দেখিয়েছে ইয়ামাল ও পেদ্রিদের প্রজন্ম।

নিউজটি শেয়ার করুন

৬৩ বছরের অপেক্ষা ভাঙল আত্মঘাতী গোলে, বার্সেলোনার ঐতিহাসিক জয়

আপডেট সময় ১২:২৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

বার্সেলোনার গৌরবময় ইতিহাসে লেভান্তের মাঠে যুক্ত হলো একটি নতুন অধ্যায়। দুই গোল পিছিয়ে থেকেও ৩-২ গোলের জয়ে ম্যাচ শেষ করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা, যা ৬৩ বছর পর একটি পুরোনো স্মৃতি ফিরিয়ে এনেছে।

আরও পড়ুন  বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: বার্সেলোনা দেখাল, হার মানাই শেষ কথা নয়