ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

ওয়ানডেতে নেতৃত্বে নতুন অধ্যায়, অধিনায়ক হলেন মেহেদী হাসান মিরাজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 559

ছবি সংগৃহীত

অবশেষে এল সেই বহু প্রতীক্ষিত ঘোষণা। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন মেহেদী হাসান মিরাজ। আগেই ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম টি-টোয়েন্টিতে লিটন দাসকে অধিনায়ক ঘোষণার দিনই ওয়ানডে নেতৃত্বেও পরিবর্তন আসছে।

আজ (১২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে মিরাজকে ওয়ানডে অধিনায়ক ঘোষণা করে বিসিবি। আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন তিনি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকেই শুরু হবে তার অধিনায়কত্ব যাত্রা।

আরও পড়ুন  বিসিবির বোর্ড সভা আজ, কোচ ও অধিনায়ক নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

গত বছরের শেষদিকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন আগের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর থেকেই নেতৃত্বে পরিবর্তনের আলোচনা চলছিল। টি-টোয়েন্টি ফরম্যাটে শান্তকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে। এবার ওয়ানডে নেতৃত্বেও ঘটল সেই পরিবর্তন।

তবে শান্ত এখনও টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে বহাল আছেন। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত টেস্ট নেতৃত্বে কোনো পরিবর্তনের চিন্তা নেই। ফলে তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করল বাংলাদেশ জাতীয় দল।

মেহেদী হাসান মিরাজ বয়সভিত্তিক দল থেকেই নেতৃত্ব দিয়ে এসেছেন। জাতীয় দলের হয়েও চারটি ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি শান্তর অনুপস্থিতিতে। তবে এবারই প্রথম পেলেন পূর্ণকালীন নেতৃত্বের দায়িত্ব।

বিসিবি অপারেশন্স কমিটির চেয়ারম্যান ফাহিম বলেন, “মিরাজ ব্যাট ও বলে ধারাবাহিক পারফর্ম করছে। মাঠে তার উপস্থিতি উজ্জীবিত, দলকে উজ্জীবিত রাখে, অনুপ্রেরণা দেয়। আমরা মনে করি, এখনই সময় তাকে ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়ার।”

তিনি আরও বলেন, “তার পারফরম্যান্স, পরিপক্বতা এবং লড়াই করার মানসিকতা বোর্ডকে আশ্বস্ত করেছে। আমাদের বিশ্বাস, ওয়ানডে ফরম্যাটে সে বাংলাদেশ দলকে সামনে এগিয়ে নিতে পারবে।”

নতুন নেতৃত্বে বাংলাদেশ কতটা সফল হয়, সেটা সময়ই বলবে। তবে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, মিরাজের নেতৃত্বে আবারও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাবে লাল-সবুজের দল।

নিউজটি শেয়ার করুন

ওয়ানডেতে নেতৃত্বে নতুন অধ্যায়, অধিনায়ক হলেন মেহেদী হাসান মিরাজ

আপডেট সময় ০৮:৪৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫