শিরোনাম :
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৩:৪৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 12
দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। আগামী বুধবার ২ সেপ্টেম্বর রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
রোববার ৩০ আগস্ট বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী দীর্ঘ সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিয়েছেন মির্জা আব্বাস। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন।
চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকেই বাংলাদেশে ফেরার কথা রয়েছে বিএনপির এই নেতার।

























