ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকা নিহত, গ্রেপ্তার ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 122

ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে চলন্ত রিকশা থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় পড়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. রনজিনা পারভীন (৫০) নিহতের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

রোববার ৩০ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‍্যাব। গ্রেপ্তার হওয়া প্রধান সন্দেহভাজনের নাম মো. পনি ওরফে পনি। তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া অপর সহযোগীর পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে শনিবার ২৯ আগস্ট ভোর সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়কে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন  সীমান্তে ভারতীয় মাদকসহ আটক ২, জব্দ মোটরসাইকেল

র‍্যাব ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, চোখের চিকিৎসার জন্য শনিবার ভোরে বগুড়া থেকে বাসে রাজধানীর গাবতলীতে আসেন রনজিনা। সেখান থেকে রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালের দিকে যাচ্ছিলেন তিনি।

রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা আসে। তারা রনজিনার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দিলে আকস্মিক টানে চলন্ত রিকশা থেকে রাস্তায় পড়ে যান তিনি।

পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিনা। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছিলেন, জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

সেই ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ ঘটনার মূল পরিকল্পনাকারী পনি ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে র‍্যাব। একই অভিযানে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকা নিহত, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৩:২৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে চলন্ত রিকশা থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় পড়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. রনজিনা পারভীন (৫০) নিহতের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

রোববার ৩০ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‍্যাব। গ্রেপ্তার হওয়া প্রধান সন্দেহভাজনের নাম মো. পনি ওরফে পনি। তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া অপর সহযোগীর পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে শনিবার ২৯ আগস্ট ভোর সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়কে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন  বন্দরে জোড়া খুন: সাবেক কাউন্সিলরসহ চারজন গ্রেপ্তার