ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি, দেশ গঠনেও থাকতে হবে: প্রধানমন্ত্রী ‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

প্রক্তনের কোলে শুভশ্রী, আলোচনায় দেব-শুভশ্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০২:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 64

ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলীকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কয়েকটি পুরোনো ছবি ভাইরাল হওয়ার পর সেগুলো নিজের অ্যাকাউন্টে শেয়ার করে ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন অভিনেতা দেব। এতে নতুন করে আলোচনায় এসেছে এক সময়ের এই জনপ্রিয় পর্দা জুটি।

ভাইরাল হওয়া ছবিগুলোতে একটি প্রেক্ষাগৃহে দেব ও শুভশ্রীকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। একটি ছবিতে শুভশ্রীকে দেবের কোলে বসে হাস্যোজ্জ্বল মুহূর্ত ভাগ করে নিতেও দেখা যায়। ছবি প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

পরে একই ছবিগুলো নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দেব লেখেন, এক বছর আগে তাঁরা বাংলা সিনেমার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হয়েছিলেন। তাঁর ভাষায়, ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার উন্মোচন শুধু একটি অনুষ্ঠান ছিল না, বরং বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় আয়োজন।

আরও পড়ুন  বিকেলে শুরু হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

পোস্টে তিনি আরও লেখেন, যারা এই আয়োজন সফল করতে ভূমিকা রেখেছেন এবং এখনো দেব-শুভশ্রী জুটিকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাঁদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞ। একই সঙ্গে দর্শকদের বিশ্বাস ও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ভবিষ্যতেও তাঁদের প্রত্যাশা পূরণের আশ্বাস দেন।

উল্লেখ্য, দেব ও শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ সিনেমার শুটিং ২০১৫ সালে শেষ হলেও বিভিন্ন আইনি জটিলতার কারণে দীর্ঘ সময় মুক্তি পায়নি। পরে ২০২৫ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির আগে ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে বহু বছর পর একসঙ্গে উপস্থিত হন এই দুই তারকা, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

এদিকে আসন্ন দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে দেব ও শুভশ্রীর নতুন সিনেমা ‘দেশু ৭’। এটি বর্তমানে চলচ্চিত্রটির অস্থায়ী নাম। নির্মাতাদের তথ্য অনুযায়ী, এটি হবে জনপ্রিয় এই জুটির একসঙ্গে সপ্তম সিনেমা। পাশাপাশি এ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার পূর্ণাঙ্গ চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে দেবের।

নিউজটি শেয়ার করুন

প্রক্তনের কোলে শুভশ্রী, আলোচনায় দেব-শুভশ্রী

আপডেট সময় ০৩:০২:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলীকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কয়েকটি পুরোনো ছবি ভাইরাল হওয়ার পর সেগুলো নিজের অ্যাকাউন্টে শেয়ার করে ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন অভিনেতা দেব। এতে নতুন করে আলোচনায় এসেছে এক সময়ের এই জনপ্রিয় পর্দা জুটি।

ভাইরাল হওয়া ছবিগুলোতে একটি প্রেক্ষাগৃহে দেব ও শুভশ্রীকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। একটি ছবিতে শুভশ্রীকে দেবের কোলে বসে হাস্যোজ্জ্বল মুহূর্ত ভাগ করে নিতেও দেখা যায়। ছবি প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

পরে একই ছবিগুলো নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দেব লেখেন, এক বছর আগে তাঁরা বাংলা সিনেমার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হয়েছিলেন। তাঁর ভাষায়, ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার উন্মোচন শুধু একটি অনুষ্ঠান ছিল না, বরং বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় আয়োজন।

আরও পড়ুন  যুদ্ধবিরতির চূড়ান্ত পর্যায়ে ইসরাইল-হামাস আলোচনা, যেকোনো সময় আসতে পারে ঘোষণা: ট্রাম্প