ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক পক্ষপাতিত্ব হয়নি: অর্থমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 44

ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব করা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৩০ আগস্ট) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনরুদ্ধার ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্প দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করায় সরকারি অর্থের অপচয় কমেছে। প্রকল্পের পাইলট পর্যায়ে মাত্র ১ দশমিক ২ শতাংশ ভুল শনাক্ত হয়েছে, যা তুলনামূলকভাবে খুবই কম।

আরও পড়ুন  যুদ্ধের প্রভাব থাকলেও প্রতিশ্রুতি থেকে সরে আসবে না সরকার: প্রধানমন্ত্রী

তিনি বলেন, সঠিকভাবে উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া না গেলে সরকারি অর্থ ও সম্পদের অপচয়ের সুযোগ তৈরি হয়। তাই বিতরণ ব্যবস্থায় দক্ষতা ও স্বচ্ছতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সরকারের বিভিন্ন কার্যক্রমে অংশীদারত্বের নতুন কাঠামো তৈরি করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি অর্থনীতিতে নতুন মডেল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, এর অংশ হিসেবে ‘ক্রিয়েটিভ ইকোনমি’র একটি নতুন মডেলও চালু করার পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক পক্ষপাতিত্ব হয়নি: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৩:২৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব করা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৩০ আগস্ট) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনরুদ্ধার ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্প দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করায় সরকারি অর্থের অপচয় কমেছে। প্রকল্পের পাইলট পর্যায়ে মাত্র ১ দশমিক ২ শতাংশ ভুল শনাক্ত হয়েছে, যা তুলনামূলকভাবে খুবই কম।

আরও পড়ুন  আনুষ্ঠানিক ভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী