পারাদেস মুখ খুললেন ফিফার ১০ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে
- আপডেট সময় ০৩:০০:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 16
বিশ্বকাপের ফাইনাল ঘিরে মাঠের উত্তেজনা শেষ হলেও তার রেশ এখনও কাটেনি। সেই ম্যাচ-পরবর্তী সংঘাতের ঘটনায় ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিওনেল পারাদেস। তাঁর দাবি, শাস্তির মাত্রা ‘অতিরঞ্জিত’ এবং একই ঘটনায় স্পেনের গাভিকে মাত্র এক ম্যাচ নিষিদ্ধ করাটা প্রশ্নবিদ্ধ।
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে স্পেন শিরোপা নিশ্চিত করার পর ম্যাচের শেষ বাঁশি বাজতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরে ঘটনাটি পর্যালোচনা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তি ঘোষণা করে ফিফার শৃঙ্খলা কমিটি।
বোকা জুনিয়র্সের হয়ে ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পারাদেস ফিফার সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁর ভাষ্য, সংঘর্ষের সময় গাভিই প্রথমে তাঁকে আঘাত করেছিলেন। অথচ গাভির শাস্তি মাত্র এক ম্যাচ হওয়ায় তিনি বিষয়টিকে বৈষম্যমূলক মনে করছেন।
পারাদেস বলেন, “এই শাস্তি আমার কাছে একেবারেই অতিরঞ্জিত মনে হচ্ছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, গাভি আমার বুকে এসে ঘুষি মেরেছিল, অথচ সে পেয়েছে মাত্র এক ম্যাচের নিষেধাজ্ঞা। তবে যা হওয়ার হয়েছে। এখন আমাদের কাজ হলো আপিল করা। যারা আইনি বিষয়গুলো ভালো বোঝেন, তারা দেখবেন কীভাবে শাস্তি প্রত্যাহার বা কমানো যায়।”
শুধু খেলোয়াড়দের নয়, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকেও বড় ধরনের শাস্তির মুখে পড়তে হয়েছে। মাঠের শৃঙ্খলা ভঙ্গ, খেলাধুলাবহির্ভূত আচরণ, সমর্থকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক স্লোগান এবং নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির কারণে এএফএকে ৩ লাখ ২১ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা।
এ ছাড়া আর্জেন্টিনার পরবর্তী দুটি হোম ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতার সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। জরিমানার অর্থের ১ লাখ ডলার বর্ণবাদবিরোধী কার্যক্রমে ব্যয় করার নির্দেশও দিয়েছে ফিফা।
শাস্তির তালিকায় পারাদেসের পাশাপাশি আর্জেন্টিনার আরও কয়েকজন খেলোয়াড় রয়েছেন। পারাদেসকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। নাহুয়েল মলিনাকে ৭ ম্যাচ ও ৯০ হাজার ডলার, থিয়াগো আলমাদাকে ১ ম্যাচ ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য রবের্তো আয়ালাকেও ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
অন্যদিকে স্পেনের গাভিকে ১ ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, জাতীয় দলের হয়ে পরবর্তী ম্যাচগুলোতেই এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলোর। নির্ধারিত সময়ের মধ্যে আপিল করে শাস্তি কমানোর আশাতেই এখন পারাদেস
























