ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধের খরচ নিয়ে যুক্তরাষ্ট্র মিথ্যা বলছে: গালিবাফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 44

ছবি: সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পরিচালিত যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট মিথ্যা তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শনিবার ২৯ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এর আগে এক্সে দাবি করেছিলেন, কৌশলগত ওই জলপথ দিয়ে ১৩ কোটি ব্যারেল তেল বাইরে পাঠানো হয়েছে। তার ওই বক্তব্যের জবাব দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তোলেন গালিবাফ।

ইরানি পার্লামেন্টের স্পিকার বলেন, প্রকৃত হিসাব জানতে মার্কিন কর্মকর্তাদের মুডি’স-এর প্রতিবেদন দেখতে বলা উচিত। তার দাবি, ওই প্রতিবেদনে যুদ্ধের ব্যয় ১৩০ বিলিয়ন ডলারের বেশি দেখানো হয়েছে।

আরও পড়ুন  যুদ্ধ থামাতে আগ্রহী পুতিন, ইউক্রেনকে সরাসরি আলোচনার প্রস্তাব

একই পোস্টে গালিবাফ তেলের ফিউচার মার্কেটে শর্ট পজিশন নেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি দাবি করেন, এ ধরনের অবস্থান নিতে গিয়ে জেন স্ট্রিট এক ধাক্কায় ১৩০ মিলিয়ন ডলারের বেশি লোকসান করেছে।

মার্কিন অর্থনীতির পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন গালিবাফ। তিনি বন্ডের সুদের হার বাড়ার বিষয়টি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকটের দিকে ইঙ্গিত করেন।

পোস্টের শেষাংশে মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে তীব্র ভাষায় সমালোচনা করেন ইরানের পার্লামেন্ট স্পিকার।

সূত্র: ডন

নিউজটি শেয়ার করুন

যুদ্ধের খরচ নিয়ে যুক্তরাষ্ট্র মিথ্যা বলছে: গালিবাফ

আপডেট সময় ০২:১৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পরিচালিত যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট মিথ্যা তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শনিবার ২৯ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এর আগে এক্সে দাবি করেছিলেন, কৌশলগত ওই জলপথ দিয়ে ১৩ কোটি ব্যারেল তেল বাইরে পাঠানো হয়েছে। তার ওই বক্তব্যের জবাব দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তোলেন গালিবাফ।

ইরানি পার্লামেন্টের স্পিকার বলেন, প্রকৃত হিসাব জানতে মার্কিন কর্মকর্তাদের মুডি’স-এর প্রতিবেদন দেখতে বলা উচিত। তার দাবি, ওই প্রতিবেদনে যুদ্ধের ব্যয় ১৩০ বিলিয়ন ডলারের বেশি দেখানো হয়েছে।

আরও পড়ুন  খুলছে হরমুজ প্রণালি, জাহাজ প্রতি ২০ লাখ ডলার টোল দাবি ইরানের