ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়া মিশন শুরু, দেশ ছাড়ল টাইগারদের প্রথম বহর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 265

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর। শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে ১৭ সদস্যের দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়।

আরও পড়ুন  টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রথম বহরে রয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক ও মুশফিকুর রহিম, ওপেনার তানজিদ হাসান তামিম, অমিত হাসান, স্পিন কোচ মুশতাক আহমেদ, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এবং প্রধান কোচ ফিল সিমন্স। এছাড়া বোলিং কোচ ও সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্যও একই ফ্লাইটে যাত্রা করেছেন।

বাংলাদেশ স্কোয়াড:নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান, অমিত হাসান এবং তানজিদ হাসান তামিম

দলের বাকি ক্রিকেটার ও কর্মকর্তারা আগামী ২ আগস্ট পৃথক ফ্লাইটে অস্ট্রেলিয়ায় পৌঁছে দলের সঙ্গে যোগ দেবেন।

দলে নেই নাহিদ রানা, শরিফুল, মুস্তাফিজ।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। এরপর ২২ আগস্ট ম্যাকায়েতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় পৌঁছেই কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার লক্ষ্যে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। কয়েক দিনের নিবিড় অনুশীলন ও একটি প্রস্তুতি ম্যাচ শেষে মূল লড়াইয়ে মাঠে নামবে টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়া মিশন শুরু, দেশ ছাড়ল টাইগারদের প্রথম বহর

আপডেট সময় ০১:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর। শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে ১৭ সদস্যের দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়।

আরও পড়ুন  অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান