ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিতে ডিসিদের নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 311

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এ নির্দেশনায় ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণের কথা বলা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত বুধবার (৩০ জুলাই) এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়।

আরও পড়ুন  লেবাননে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন

চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভাসহ সব ধরনের প্রটোকলিক আয়োজনে আসন বিন্যাস, আনুষ্ঠানিক চিঠিপত্র, আমন্ত্রণপত্রে নামের ক্রম নির্ধারণ এবং অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রমে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ অনুসরণ করে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করতে হবে।

নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পুলিশ কমিশনার, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট ১১টি দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদের সই করা নির্দেশনায় বলা হয়েছে, সরকারি অনুষ্ঠান ও অন্যান্য প্রটোকলিক কার্যক্রমে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকার যথাযথ অনুসরণ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

স্থানীয় সরকার বিভাগ আশা প্রকাশ করেছে, এ নির্দেশনা বাস্তবায়িত হলে জেলা পর্যায়ের সরকারি অনুষ্ঠানগুলোতে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানরা তাদের প্রাপ্য রাষ্ট্রীয় প্রটোকল ও মর্যাদা যথাযথভাবে পাবেন।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিতে ডিসিদের নির্দেশ

আপডেট সময় ১২:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এ নির্দেশনায় ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণের কথা বলা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত বুধবার (৩০ জুলাই) এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়।

আরও পড়ুন  রাষ্ট্রীয় নৈশভোজে শি-ট্রাম্পের বন্ধুত্বের বার্তা