ঢাকা ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সরকারি দপ্তরে এআই ব্যবহারে বিশেষ নির্দেশনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 82

ছবি: সংগৃহীত

সরকারি দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্যের নিরাপত্তা বজায় রাখতে প্রচলিত আইন, বিধি-বিধান এবং সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে গত সোমবার (২৮ জুলাই) এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব সিনিয়র সচিব ও সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি দপ্তরগুলোর বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুলের ব্যবহার দিন দিন বাড়ছে। এসব প্রযুক্তি কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হলেও অসতর্ক ব্যবহারের কারণে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

আরও পড়ুন  এআই মিথ্যাচার রোধে স্পেনের ঐতিহাসিক আইন: বড় জরিমানার বিধান

এ পরিস্থিতিতে সরকারি কাজে এআই ব্যবহার করার সময় তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এআই ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আইন, বিধি-বিধান এবং সরকারের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। এর মাধ্যমে প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি সরকারি তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা অক্ষুণ্ন রাখা সম্ভব হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ জোবায়ের আহমেদের সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

এই লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সরকারি দপ্তরে এআই ব্যবহারে বিশেষ নির্দেশনা

আপডেট সময় ০৩:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

সরকারি দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্যের নিরাপত্তা বজায় রাখতে প্রচলিত আইন, বিধি-বিধান এবং সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে গত সোমবার (২৮ জুলাই) এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব সিনিয়র সচিব ও সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি দপ্তরগুলোর বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুলের ব্যবহার দিন দিন বাড়ছে। এসব প্রযুক্তি কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হলেও অসতর্ক ব্যবহারের কারণে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

আরও পড়ুন  স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার জন্য ঈদে ১৬ গুরুত্বপূর্ণ নির্দেশনা