ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৪:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে সাজিদ শাহারিয়ার সানম (২৪) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

নিহত সাজিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। তিনি ওই এলাকার নাছির উদ্দীনের ছেলে।

আরও পড়ুন  টেক্সাসে হঠাৎ ভয়াবহ বন্যায় নিহত বাড়ে ২৪, নিখোঁজ ২৩ শিশু

প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী ও ঢাকা থেকে নয়জনের একটি পর্যটক দল রোববার সকাল ১০টার দিকে কাপ্তাইয়ে যায়। পরে স্থানীয় গাইডের সঙ্গে তারা সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে অংশ নেন।

সাজিদের বন্ধু সাইফুল ইসলাম জানান, ট্র্যাকিং শেষে দুপুর দেড়টার দিকে তারা হাত-মুখ ধোয়ার জন্য কর্ণফুলী নদীর ঘাটে নামেন। এ সময় হঠাৎ পানিতে তলিয়ে যান সানম।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘণ্টার পর বিকেল পৌনে ৫টার দিকে নদী থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:৩৪:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬