গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় ০৯:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 0
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার আওতাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সিআইডির ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে আসছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মরিয়ম খাতুনকে ফ্ল্যাটের ভেতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক পরীক্ষা ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এর আগে গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। পরে নৈতিক স্খলনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।



















