ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

সৌদিতে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 98

ছবি সংগৃহীত

কাগজপত্র সংক্রান্ত জটিলতায় জড়িয়ে সৌদি আরবে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।
বর্তমানে তাঁর সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা এবং দ্রুত মুক্তির বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার ও কূটনৈতিক মিশনগুলো জোরালো তৎপরতা চালিয়ে যাচ্ছে। রিয়াদ ও জেদ্দাভিত্তিক দায়িত্বশীল কূটনৈতিক সূত্রগুলো আজ সোমবার (১৮ মে) এই তথ্য নিশ্চিত করেছে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং হবিগঞ্জ জেলা পরিষদের বর্তমান প্রশাসক আহমেদ আলী মুকিবের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য রিয়াদের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার কনস্যুলেট অফিস থেকে সৌদি কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে ‘কনস্যুলার অ্যাক্সেস’ (কূটনৈতিক যোগাযোগ ও সহায়তার অনুমতি) চাওয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত সৌদি আরব সরকারের পক্ষ থেকে আটক এই বাংলাদেশির সুনির্দিষ্ট অবস্থান বা তাঁর বর্তমান পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য কিংবা জবাব জানানো হয়নি।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া মাত্রই তাঁর মুক্তি বা পরবর্তী আইনি সহায়তার ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

সৌদিতে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আটক

আপডেট সময় ০১:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬