ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস

‘বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’; তালিকায় মির্জা ফখরুল ও তামিম ইকবাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 126

ছবি: সংগৃহীত

সদ্য প্রবর্তিত ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক-২০২৬’-এ ভূষিত হয়েছেন দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তিত্ব। এই পুরস্কারপ্রাপ্তদের তালিকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্রিকেটার তামিম ইকবাল এবং বেগম জিয়ার দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগমের নাম রয়েছে। শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এই আন্তর্জাতিক মানের পুরস্কারটি চালু করেছে। সংগঠনটি জানিয়েছে, প্রতিবছর দেশের বিভিন্ন খাতে ও উন্নয়নে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের এই পদকে সম্মানিত করা হবে।

পুরস্কারপ্রাপ্ত ১৫ জন বিশিষ্ট ব্যক্তি হলেন:
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ টুকু: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী।
ডা. এ জেড এম জাহিদ হোসেন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী।
ইসমাইল জবিউল্লাহ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
আমিনুল হক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
মাহদী আমিন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
কামাল উদ্দিন সবুজ: বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক।
সানজিদা ইসলাম তুলি: ‘মায়ের ডাক’-এর সংগঠক।
তামিম ইকবাল: বিসিবি সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক।
ড. মাহবুব হাসান: বিশিষ্ট সাহিত্যিক।
আবদুল হাই শিকদার: প্রখ্যাত কবি।
আশরাফ কায়সার: জ্যেষ্ঠ সাংবাদিক।
ড. আবুল কাশেম হায়দার: বিশিষ্ট শিল্পপতি।
আবদুল হক: বিশিষ্ট ব্যবসায়ী।
ফাতেমা বেগম: বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী।

আরও পড়ুন  উৎপাদন ও বিনিয়োগবান্ধব ‘সৃজনশীল’ বাজেট: মির্জা ফখরুল

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান এবং সমাজ ও রাষ্ট্রের সেবায় যুক্ত থাকার স্বীকৃতিস্বরূপ তাদের এই বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে। এই প্রবাস ভিত্তিক উদ্যোগটি দেশ ও প্রবাসে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

‘বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’; তালিকায় মির্জা ফখরুল ও তামিম ইকবাল

আপডেট সময় ০৫:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

সদ্য প্রবর্তিত ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক-২০২৬’-এ ভূষিত হয়েছেন দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তিত্ব। এই পুরস্কারপ্রাপ্তদের তালিকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্রিকেটার তামিম ইকবাল এবং বেগম জিয়ার দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগমের নাম রয়েছে। শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এই আন্তর্জাতিক মানের পুরস্কারটি চালু করেছে। সংগঠনটি জানিয়েছে, প্রতিবছর দেশের বিভিন্ন খাতে ও উন্নয়নে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের এই পদকে সম্মানিত করা হবে।

পুরস্কারপ্রাপ্ত ১৫ জন বিশিষ্ট ব্যক্তি হলেন:
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ টুকু: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী।
ডা. এ জেড এম জাহিদ হোসেন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী।
ইসমাইল জবিউল্লাহ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
আমিনুল হক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
মাহদী আমিন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
কামাল উদ্দিন সবুজ: বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক।
সানজিদা ইসলাম তুলি: ‘মায়ের ডাক’-এর সংগঠক।
তামিম ইকবাল: বিসিবি সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক।
ড. মাহবুব হাসান: বিশিষ্ট সাহিত্যিক।
আবদুল হাই শিকদার: প্রখ্যাত কবি।
আশরাফ কায়সার: জ্যেষ্ঠ সাংবাদিক।
ড. আবুল কাশেম হায়দার: বিশিষ্ট শিল্পপতি।
আবদুল হক: বিশিষ্ট ব্যবসায়ী।
ফাতেমা বেগম: বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী।

আরও পড়ুন  ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত, নেই কোনো ঘাটতি: মির্জা ফখরুল