ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস

নারীদের অগ্রগতি রোধ করতে একটি রাজনৈতিক দল তৎপর: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2323

ছবি সংগৃহীত

একটি রাজনৈতিক দল নারীদের ঘরবন্দি করে রাখতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, সরকার গঠন করতে পারলে বিএনপির প্রথম অগ্রাধিকার হবে দেশ পুনর্গঠন। এ কাজে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, “দেশের প্রায় ২০ কোটি মানুষের অর্ধেকই নারী। নারী সমাজকে বাদ দিয়ে কোনো পরিকল্পনাই দেশকে এগিয়ে নিতে পারে না।” তিনি স্মরণ করিয়ে দেন, নারীদের ক্ষমতায়নের লক্ষ্যেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন।

আরও পড়ুন  আধুনিক সভ্যতা ভেঙে পড়েছে, গণতন্ত্রও ব্যর্থ: মাহাথির মোহাম্মদ

বিএনপি চেয়ারম্যান অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা প্রকাশ্যে বলেছেন যে তারা নারী নেতৃত্বে বিশ্বাস করেন না। এমনকি কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর শব্দ ব্যবহার করা হয়েছে, যা জাতির জন্য লজ্জাজনক। তিনি বলেন, “আজ দেশের গার্মেন্টস শিল্পে প্রায় ৫০ লাখ নারী কাজ করছেন। সংসারের আয়ের ভার বহনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অথচ তাদেরই অসম্মান করা হচ্ছে।”

সমাবেশে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রী হজরত খাদিজাতুল কুবরা (রা.)-এর উদাহরণ টেনে তারেক রহমান বলেন, “ইসলামের ইতিহাসেই দেখা যায়, বিবি খাদিজা ছিলেন একজন সফল ব্যবসায়ী ও কর্মমুখী নারী। অথচ আজ একটি রাজনৈতিক দল নারীদের কর্মক্ষেত্র থেকে সরিয়ে দিতে চায়।”

তিনি আরও বলেন, “যে দলের নেতা এভাবে নারীদের নিয়ে কথা বলতে পারেন, তারা ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা কতটা রক্ষা করবেন তা সহজেই অনুমেয়।” এ প্রসঙ্গে তিনি ১৯৭১ সালের ঘটনাবলির কথা উল্লেখ করে বলেন, নারীদের প্রতি অবমাননার নজির ইতিহাসে রয়েছে।

জামায়াতে ইসলামীর আমিরকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সমালোচনা শুরু হলে সংশ্লিষ্টরা আইডি হ্যাক হওয়ার অজুহাত দিচ্ছেন। কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ ধরনের দাবি ভিত্তিহীন। তিনি বলেন, “নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যা তথ্য উপস্থাপনকারীরা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। তাদের চিন্তা কেবল নিজেদের স্বার্থ ঘিরেই।”

নিউজটি শেয়ার করুন

নারীদের অগ্রগতি রোধ করতে একটি রাজনৈতিক দল তৎপর: তারেক রহমান

আপডেট সময় ০৪:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬

একটি রাজনৈতিক দল নারীদের ঘরবন্দি করে রাখতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, সরকার গঠন করতে পারলে বিএনপির প্রথম অগ্রাধিকার হবে দেশ পুনর্গঠন। এ কাজে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, “দেশের প্রায় ২০ কোটি মানুষের অর্ধেকই নারী। নারী সমাজকে বাদ দিয়ে কোনো পরিকল্পনাই দেশকে এগিয়ে নিতে পারে না।” তিনি স্মরণ করিয়ে দেন, নারীদের ক্ষমতায়নের লক্ষ্যেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন।

আরও পড়ুন  নাম ভাঙিয়ে তদবির বন্ধে কড়া হুঁশিয়ারি: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর