ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ, মোদীর প্রত্যাশা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 1272

ছবি সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, দুই দেশের পারস্পরিক সম্পর্ক কীভাবে আরও ইতিবাচক ও স্থিতিশীল রাখা যায়, সে বিষয়েই মূলত আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বেই এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। একই ধরনের শুভকামনা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনারও।

আরও পড়ুন  বুদ্ধ পূর্ণিমায় তারেক রহমানের শুভেচ্ছা: "সহাবস্থান ও সম্প্রীতি আমাদের ঐতিহ্য"

ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান টানাপোড়েন নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, আলোচনায় কোনো বিরোধপূর্ণ ইস্যুর পরিবর্তে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারের দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। দুই দেশ কীভাবে স্থিতিশীলতা বজায় রেখে সামনে এগোতে পারে, সে বিষয়টি উঠে এসেছে বৈঠকে।

এই সাক্ষাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন এবং প্রেস সচিব সাহলে শিবলী উপস্থিত ছিলেন।

এর আগে একই দিনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমিও বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এসব সাক্ষাতে আগামীর বাংলাদেশ নিয়ে তারেক রহমানের ভাবনা, গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন এবং আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

হুমায়ুন কবির বলেন, গত ১৭ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার পর আন্তর্জাতিক মহলে তার নেতৃত্ব নিয়ে আগ্রহ বেড়েছে। বিভিন্ন দেশের কূটনীতিকরা তার সঙ্গে দেখা করে ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে ধারণা নিতে চাইছেন। তিনি জানান, এসব বৈঠকে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ, মোদীর প্রত্যাশা

আপডেট সময় ১০:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, দুই দেশের পারস্পরিক সম্পর্ক কীভাবে আরও ইতিবাচক ও স্থিতিশীল রাখা যায়, সে বিষয়েই মূলত আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বেই এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। একই ধরনের শুভকামনা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনারও।

আরও পড়ুন  আন্তর্জাতিক অঙ্গনে বেগম খালেদা জিয়া, কূটনীতি, মর্যাদা ও নেতৃত্বে অনন্য