ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 29

ছবি: সংগৃহীত

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে আইসিইউ বেডের সংকট আগামী এক মাসের মধ্যে দূর করার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই সঙ্গে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে হাসপাতালটির অন্যান্য চাহিদাও পূরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, আগামী এক মাসের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা বাড়ানো হবে।

আরও পড়ুন  হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে

তিনি বলেন, “প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যক্ষেত্রে। জনবল কাঠামো সারা বাংলাদেশেই সংকট রয়েছে। অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যেগুলো চাহিদা আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব।”

হাসপাতালে জনগণের স্বাস্থ্যসেবার সুযোগ আরও সম্প্রসারিত করতে সবার সহযোগিতা কামনা করেন ত্রাণমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত সহযোগিতার মাধ্যমে হাসপাতালটির স্বাস্থ্যসেবার সুযোগ আরও বাড়ানো সম্ভব হবে।

আসাদুল হাবিব দুলু বলেন, বিগত ১৭ বছর জুলুম এবং নানা অনিয়ম-দুর্নীতির কারণে শুধু স্বাস্থ্যখাত নয়, বাংলাদেশের প্রতিটি খাতই ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছে।

রমেক হাসপাতালে আইসিইউ বেড চালু না হওয়ার বিষয়ে তিনি বলেন, “এরই মধ্যে আপনারা জানেন যে এই হাসপাতালে আইসিইউ বেডের একটা দাবি ছিল, আমরা অ্যানেস্থেশিয়ার অভাবে তা দিতে পারিনি। আশা করি, আগামী এক মাসের ভেতর নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব।”

এদিকে রংপুরে সম্প্রতি একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ত্রাণমন্ত্রী।

আসাদুল হাবিব দুলু বলেন, “এই হত্যাকাণ্ডকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।” হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে বিভিন্ন ধরনের আলোচনা থাকলেও তদন্তে নানা বিষয় সামনে আসছে এবং এ কারণে কিছুটা সময় লাগছে বলে জানান তিনি।

তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের এবং হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে—এটাই তাদের প্রত্যাশা।

পরে ত্রাণমন্ত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগ দেন। এর আগে শনিবার সকালে বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।

এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী

আপডেট সময় ০৭:২৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬