ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

ছবি সংগৃহীত

বেগম খালেদা জিয়াকে ‘মায়ের মূর্ত প্রতীক’ হিসেবে উল্লেখ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। একই সঙ্গে তিনি বলেছেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি এবং জনগণ তার হাতে দেশের দায়িত্ব তুলে দিয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী আইএইচটির সম্মেলন কক্ষে শাখা ছাত্রদল আয়োজিত নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।

আরও পড়ুন  কোন মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রীকে বাসায় পাঠিয়ে দিল পুলিশ

মিজানুর রহমান মিনু বলেন, “আমাদের সেই মা, যিনি গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করে আমাদের ছেড়ে চলে গেছেন। মায়ের মূর্ত প্রতীকই হচ্ছে বেগম খালেদা জিয়া।”

তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, “আজকে আমাদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান—তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি। জনগণ তার হাতে দেশের দায়িত্বভার তুলে দিয়েছেন। তিনি এই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।”

দেশ পরিচালনায় বিভিন্ন প্রতিকূলতা ও ষড়যন্ত্র থাকলেও তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, আগে নিজেদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্যে পৌঁছাতে অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত হাল ছেড়ে দেওয়া যাবে না।

তিনি বলেন, “আমরা জানি যে তোমরা সবাই স্বাস্থ্য বিশেষজ্ঞ হবে। জনগণের যে প্রত্যাশা একটি সুন্দর চিকিৎসা ব্যবস্থা, সেটি তোমাদের হাত দিয়েই গড়ে উঠবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।”

রাজশাহী আইএইচটির সাবেক শিক্ষার্থীদের সাফল্যের কথা তুলে ধরে মিজানুর রহমান মিনু বলেন, এখান থেকে পড়াশোনা শেষ করে অনেকে বিশ্বের বিভিন্ন স্থানে সুনামের সঙ্গে কাজ করছেন। গোটা এশিয়াতেও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ্যতা ও মেধার সঙ্গে কাজ করছেন বলে উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্যখাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য ব্যবস্থায় দ্বিতীয় সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছেন। বাজেটে শিক্ষার পর স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের জনগণ স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষার্থীদের দিকে তাকিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, “আমরা সেই জাতি, আমরা আমাদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছি।” তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিকূল অবস্থার মধ্যেও স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। পরে তারা হাতিয়ার তুলে নিয়ে হানাদার পাকিস্তানি বাহিনীকে পরাজিত করেন এবং দেশ স্বাধীনতা অর্জন করে।

দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে মিজানুর রহমান মিনু বলেন, এই সংকট অনেকটাই সাময়িক। মধ্যপ্রাচ্যে আগ্রাসনের কারণে মূলত এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় বিপর্যয় তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে এসব প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করছেন বলে দাবি করেন ভূমিমন্ত্রী। তিনি বলেন, “আমরা সবাই মিলে সুন্দর সোনার বাংলা গড়ে তুলব।”

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

রাজশাহী আইএইচটি ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী আইএইচটির অধ্যক্ষ ডা. মো. মির্জা ওয়াসি পারভেজ, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিনসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী

আপডেট সময় ১০:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

বেগম খালেদা জিয়াকে ‘মায়ের মূর্ত প্রতীক’ হিসেবে উল্লেখ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। একই সঙ্গে তিনি বলেছেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি এবং জনগণ তার হাতে দেশের দায়িত্ব তুলে দিয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী আইএইচটির সম্মেলন কক্ষে শাখা ছাত্রদল আয়োজিত নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।

আরও পড়ুন  খালেদা জিয়ার কণ্ঠ নকল,২৬ কোটি টাকা এক ব্যক্তির ব্যাংক একাউন্টে জমা