ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

বিএনপির নেতা-কর্মীদের কাকরাইলে রাতভর অবস্থান, সকালেও অব্যাহত কর্মসূচি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 505

ছবি সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ দাবি করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের টানা অবস্থান কর্মসূচি চলছে কাকরাইলে। টানা দ্বিতীয় দিনেও রাজপথে থেকে তারা এই কর্মসূচি পালন করছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাকরাইল মসজিদের সামনের মোড়ে শত শত নেতা-কর্মীকে অবস্থান নিতে দেখা যায়। অনেকেই জানান, তাঁরা রাতভর সড়কেই ছিলেন। কেউ কেউ ত্রিপল বিছিয়ে রাস্তায় বসে কিংবা শুয়ে বিশ্রাম নিচ্ছেন। আশপাশে ছোট ছোট দলে ছড়িয়ে আছেন আরও অনেক নেতা-কর্মী।

আরও পড়ুন  হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব বিএনপির: মির্জা ফখরুল

সকালে সোয়া আটটার দিকে কাকরাইল মোড় থেকে যমুনার দিকে যেতে দেখা যায়, সড়কের এক পাশে পুলিশ ব্যারিকেডের সামনে অবস্থান নিয়েছেন শতাধিক নেতা-কর্মী। অন্যদিকে, মৎস্য ভবনের দিকে যাওয়ার রাস্তায় স্বেচ্ছাসেবক দলের কর্মীরা ‘ইশরাক ভাইয়ের শপথ চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। মৎস্য ভবন থেকে কাকরাইলমুখী সড়কে প্রতিবন্ধকতা ও জটলার কারণে অনেকে বিকল্প পথে যেতে বাধ্য হচ্ছেন। কাকরাইল মোড়ে এসে কেউ কেউ গন্তব্য জানিয়ে পার হওয়ার অনুরোধ জানালেও নেতা-কর্মীরা কাউকে যেতে দিচ্ছেন না। এমনকি অনেক মোটরসাইকেল চালককে উল্টো দিক ঘুরিয়ে দেওয়া হয়েছে।

সকাল ৯টার দিকে একযোগে স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারীরা। তাঁদের স্লোগান ছিল ‘রাজপথের ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘যমুনারে যমুনা, আমি কিন্তু যাব না’, ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘আদালতে হস্তক্ষেপ চলবে না চলবে না’, ‘এ লড়াইয়ে জিতবে কারা, ইশরাক ভাইয়ের সৈনিকেরা’।

নেতা-কর্মীদের অবস্থান ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। কাকরাইল, মৎস্য ভবন মোড়সহ আশপাশে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিএনপির এই কর্মসূচি শুরু হয় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে। এরপর থেকেই নেতা-কর্মীরা রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আন্দোলনস্থলে উপস্থিত হয়ে ইশরাক হোসেন ঘোষণা দেন, দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

এ সময় তিনি সরকারের অন্তর্বর্তী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন। ইশরাক বলেন, “নিরপেক্ষতা রক্ষায় সরকারের উচিত এই দুই উপদেষ্টাকে অব্যাহতি দেওয়া।”

রাত পৌনে ১২টা পর্যন্ত ইশরাক আন্দোলনস্থলে থেকে নেতা-কর্মীদের সঙ্গে সময় কাটান। তাঁর উপস্থিতিতে আন্দোলন আরও চাঙ্গা হয়ে ওঠে বলে জানান অনেক নেতা-কর্মী।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কাকরাইল মোড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

নিউজটি শেয়ার করুন

বিএনপির নেতা-কর্মীদের কাকরাইলে রাতভর অবস্থান, সকালেও অব্যাহত কর্মসূচি

আপডেট সময় ১১:০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ দাবি করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের টানা অবস্থান কর্মসূচি চলছে কাকরাইলে। টানা দ্বিতীয় দিনেও রাজপথে থেকে তারা এই কর্মসূচি পালন করছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাকরাইল মসজিদের সামনের মোড়ে শত শত নেতা-কর্মীকে অবস্থান নিতে দেখা যায়। অনেকেই জানান, তাঁরা রাতভর সড়কেই ছিলেন। কেউ কেউ ত্রিপল বিছিয়ে রাস্তায় বসে কিংবা শুয়ে বিশ্রাম নিচ্ছেন। আশপাশে ছোট ছোট দলে ছড়িয়ে আছেন আরও অনেক নেতা-কর্মী।

আরও পড়ুন  মেলা নিয়ে কুমারখালীতে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১১