ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

শিক্ষামন্ত্রীর বড় ভাইয়ের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 33

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন। রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বছর বয়সে তার মৃত্যু হয়।

জানা গেছে, কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে গত ৭ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এটিএম রেজাউল হক রতন। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এটিএম রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন  পাইপলাইন মেরামতের সময় ২ শ্রমিকের মৃত্যু

রোববার বাদ আসর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে তার পৈতৃক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বড় ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

শিক্ষামন্ত্রীর বড় ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ১২:০০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন। রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বছর বয়সে তার মৃত্যু হয়।

জানা গেছে, কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে গত ৭ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এটিএম রেজাউল হক রতন। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এটিএম রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন  কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাসর রাতেই স্বামীর মৃত্যু