ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

ফাহমিদুল ইসলামকে আবার ডাক দিল বাফুফে: জাতীয় দলে নতুন আশা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 377

ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পের জন্য পুনরায় ডাক পেয়েছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। বাফুফে আজ ফাহমিদুলের ক্লাব ওলবিয়া কালসিওকে চিঠি পাঠিয়েছে, যা ঘন্টা খানেকের মধ্যেই ক্লাবটির পক্ষ থেকে উত্তর পেয়েছে। ক্লাব ফাহমিদুলকে বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য ছুটির বিষয়টি নিশ্চিত করেছে সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে।

মার্চ উইন্ডোতে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রাথমিক স্কোয়াডেও ডাক পেয়েছিলেন ফাহমিদুল। সৌদি আরবে দলের সঙ্গে সপ্তাহ খানেক অনুশীলন করার পর তিনি ইতালি ফিরে যান, যখন অন্য সব ফুটবলার ঢাকা আসেন। কোচ ফাহমিদুলকে বাদ দেয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন, এবং ফুটবলপ্রেমী সমর্থকরা তাকে ফেরানোর জন্য আন্দোলন করেছিলেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে বিষয়টি নিয়ে তলব করেছিলেন।
বাফুফের জাতীয় দল কমিটি এপ্রিলের তৃতীয় সপ্তাহে একটি সভা আয়োজন করে, যেখানে ফাহমিদুলকে পুনরায় ঢাকার মাঠে দেখতে চাওয়ার আহ্বান জানানো হয়। যদিও কোচ ফাহমিদুলকে বাদ দেয়ার জন্য নানা যুক্তি দিয়েছেন, তবে শেষ পর্যন্ত তিনি আবারও তাকে জাতীয় দলে ডাক দিয়েছেন।

আরও পড়ুন  জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ শনিবার বৈঠকে বসছে এনসিপি

১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ এবং ৪ জুন একটি প্রীতি ম্যাচ রয়েছে। ক্যাম্প শুরু হবে ৩১ মে থেকে। বাফুফে ক্যাম্পের শুরু থেকেই ফাহমিদুলকে চেয়েছে। জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা গত ম্যাচে ফাহমিদুলকে বাদ দিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন। এখন দেখার অপেক্ষা, কোচ এইবার কী সিদ্ধান্ত নেন।

ফাহমিদুলের পাশাপাশি হামজা চৌধুরি ও সামিত সোমের ক্লাবের সঙ্গে বাফুফে চিঠির আদান-প্রদান করছে। দুই হাই প্রোফাইল ফুটবলারকে ক্যাম্পের শুরুর ১-২ দিনের মধ্যেই নিয়ে আসার চেষ্টা করছে ফেডারেশন। জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সিঙ্গাপুরের ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াডে কাদের ডাকবেন, সেটাও ফুটবলাঙ্গনের নজর থাকবে।

নিউজটি শেয়ার করুন

ফাহমিদুল ইসলামকে আবার ডাক দিল বাফুফে: জাতীয় দলে নতুন আশা

আপডেট সময় ০৭:২৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পের জন্য পুনরায় ডাক পেয়েছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। বাফুফে আজ ফাহমিদুলের ক্লাব ওলবিয়া কালসিওকে চিঠি পাঠিয়েছে, যা ঘন্টা খানেকের মধ্যেই ক্লাবটির পক্ষ থেকে উত্তর পেয়েছে। ক্লাব ফাহমিদুলকে বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য ছুটির বিষয়টি নিশ্চিত করেছে সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে।

মার্চ উইন্ডোতে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রাথমিক স্কোয়াডেও ডাক পেয়েছিলেন ফাহমিদুল। সৌদি আরবে দলের সঙ্গে সপ্তাহ খানেক অনুশীলন করার পর তিনি ইতালি ফিরে যান, যখন অন্য সব ফুটবলার ঢাকা আসেন। কোচ ফাহমিদুলকে বাদ দেয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন, এবং ফুটবলপ্রেমী সমর্থকরা তাকে ফেরানোর জন্য আন্দোলন করেছিলেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে বিষয়টি নিয়ে তলব করেছিলেন।
বাফুফের জাতীয় দল কমিটি এপ্রিলের তৃতীয় সপ্তাহে একটি সভা আয়োজন করে, যেখানে ফাহমিদুলকে পুনরায় ঢাকার মাঠে দেখতে চাওয়ার আহ্বান জানানো হয়। যদিও কোচ ফাহমিদুলকে বাদ দেয়ার জন্য নানা যুক্তি দিয়েছেন, তবে শেষ পর্যন্ত তিনি আবারও তাকে জাতীয় দলে ডাক দিয়েছেন।

আরও পড়ুন  ধামরাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবকের বিষপানে আত্মহত্যা!