ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম :
শ্রমিক অসন্তোষে গাজীপুরে কারখানায় ছুটি, অবরোধের চেষ্টা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউল আহসানের মামলায় আজ যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল পাকিস্তান মিলিটারি একাডেমিতে স্মৃতিচারণ করলেন স্পিকার আজ শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোবাইল ও ইন্টারনেট সেবার মান নিয়ে বিটিআরসির গণশুনানি ২৩ ডিসেম্বর তিন লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, চীনা নাগরিক গ্রেপ্তার আবারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি জাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

শ্রমিক অসন্তোষে গাজীপুরে কারখানায় ছুটি, অবরোধের চেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 2

ছবি: খবরের কথা

শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে বৃহস্পতিবার সকালে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন একদল শ্রমিক। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল শ্রমিক মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সরিয়ে দেয়। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় বৃহস্পতিবার নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ বিভিন্ন এলাকার বেশ কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন  ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫, আহত ১৫

শিল্পাঞ্চলের পরিস্থিতির অবনতি ঠেকাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, জেলার শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

শ্রমিক অসন্তোষে গাজীপুরে কারখানায় ছুটি, অবরোধের চেষ্টা

আপডেট সময় ১১:১৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে বৃহস্পতিবার সকালে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন একদল শ্রমিক। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল শ্রমিক মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সরিয়ে দেয়। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় বৃহস্পতিবার নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ বিভিন্ন এলাকার বেশ কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন  পোশাক কারখানা সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা