ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম :

আইসিজে’র রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 40

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় মিয়ানমারকে মানতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, এ রায় বাধ্যতামূলক, চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। ফলে রায় মেনে চলা মিয়ানমারের জন্য ঐচ্ছিক নয়। একই সঙ্গে গণহত্যার বিচার ও শাস্তি নিশ্চিত করা, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে চারটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবিরের ক্যাম্প এক্সটেনশন-৪-এর খেলার মাঠে রোহিঙ্গাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরদিন শরণার্থীশিবিরে গিয়ে বক্তব্য দেন ড. খলিলুর রহমান। এ সময় তিনি বলেন, গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের নাম উচ্চারণ করেছেন। আদালতের সিদ্ধান্ত স্পষ্ট। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর যা ঘটানো হয়েছিল, তা ছিল গণহত্যা।

আরও পড়ুন  মিয়ানমারে জান্তার তাণ্ডব: বিমান হামলায় ১৫ জনের প্রাণহানি

যারা এই রায় শোনার জন্য বেঁচে থাকতে পারেননি, বক্তব্যের শুরুতেই তাদের স্মরণ করার আহ্বান জানান তিনি।

রোহিঙ্গা শিবিরের সঙ্গে নিজের আগের সম্পৃক্ততার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি শিবিরের অলিগলি ঘুরেছেন, আশ্রয়কেন্দ্রে বসেছেন এবং রোহিঙ্গাদের কথা শুনেছেন। এবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছেন। নিউইয়র্ক থেকে বক্তব্য না দিয়ে সরাসরি রোহিঙ্গাদের কাছে আসতে চেয়েছেন বলেও জানান তিনি।

আইসিজের পর্যবেক্ষণ তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে হত্যা করেছে। ব্যাপক যৌন সহিংসতা চালানোর পাশাপাশি নারী ও শিশুদের ওপর হামলা এবং গ্রামগুলো নিশ্চিহ্ন করে দেওয়ার ঘটনাও ঘটেছে।

তিনি বলেন, আদালত প্রমাণের ভিত্তিতে দেখতে পেয়েছেন, অন্তত ১০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এসব অপরাধ উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত হয়েছিল। যৌন সহিংসতার নৃশংস ও পদ্ধতিগত বিস্তার এবং বিশেষ করে শিশুদের লক্ষ্যবস্তু করার বিষয়টি রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায়ের প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী বলে রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যাদের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক বহু প্রজন্মের।

তিনি বলেন, কোনো রায়ই মৃতদের ফিরিয়ে আনতে পারে না কিংবা প্রতিটি ক্ষত সারিয়ে তুলতে পারে না। তবে এই রায় ন্যায়বিচারের সূচনা করেছে। বিচারপ্রক্রিয়ায় অবদানের জন্য গাম্বিয়া, অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি), হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্র, আইসিজের বিচারক এবং জাতিসংঘের তদন্তকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এ ছাড়া রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার, জনগণ এবং উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। আদালতে সাক্ষ্য দিয়ে নির্যাতনের ঘটনা তুলে ধরার সাহস দেখানো রোহিঙ্গা বেঁচে ফেরা ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ড. খলিলুর রহমান বলেন, আদালত রায় দিয়েছেন। কিন্তু কাগজে-কলমে রায় থাকলেই বাস্তব জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় না। এখন সেই রায় কার্যকর করতে হবে। এর প্রধান দায়িত্ব মিয়ানমারের ওপর বর্তায়। পুরো বিচারপ্রক্রিয়ায় নিজেদের বক্তব্য তুলে ধরা এবং প্রমাণ উপস্থাপনের জন্য দেশটি সব ধরনের সুযোগ পেয়েছে। আদালত তাদের যুক্তিও শুনেছেন।

তিনি বলেন, রায়টি বাধ্যতামূলক ও চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। তাই রায় বাস্তবায়ন থেকে বিরত থাকার সুযোগ মিয়ানমারের নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যা সনদে নিষিদ্ধ অপরাধ সংঘটনের জন্য যাদের বিরুদ্ধে যুক্তিসংগত সন্দেহ রয়েছে, তাদের বিষয়ে অবিলম্বে কার্যকর তদন্ত করতে হবে মিয়ানমারকে। প্রয়োজনীয় ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি জাতীয় আইনের ঘাটতি দূর করে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

মিয়ানমারকে আন্তরিকতার সঙ্গে এসব বাধ্যবাধকতা পূরণ, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়েরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে চাপ সৃষ্টি ও প্রয়োজনীয় সহায়তা দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেবল তখনই এই রায় রোহিঙ্গাদের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারবে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে তিনি বলেন, মিয়ানমারকে তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। অন্যায় কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ তৈরি এবং তা সহজ করার নির্দেশ দিয়েছেন আদালত। মিয়ানমারের অভ্যন্তরে কিংবা সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নেওয়া—উভয় ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য।

আদালতের নির্দেশনার মধ্যে পরিবারগুলোকে পুনর্মিলিত করা, হারিয়ে যাওয়া বাড়িঘর, জমি ও অন্যান্য সম্পত্তি ফিরিয়ে দেওয়া অথবা বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ও রয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা, নিখোঁজদের খুঁজে বের করা এবং নিহতদের রোহিঙ্গা ঐতিহ্য অনুযায়ী মর্যাদার সঙ্গে পুনরায় দাফনের ব্যবস্থাও করতে হবে।

রোহিঙ্গাদের দীর্ঘদিনের প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বারবার নিজ বাড়িতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে প্রত্যাবাসনের জন্য প্রয়োজন যথাযথ নিরাপত্তার নিশ্চয়তা। কাউকে বিপদের মুখে ঠেলে দিয়ে দেশে ফেরত পাঠানো উচিত নয়।

নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের প্রকৃত সুরক্ষা, বৈষম্য থেকে মুক্তি, চলাচলের স্বাধীনতা এবং নিজেদের ভবিষ্যৎ-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে হবে। বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষার মধ্যে নাগরিকত্ব পাওয়ার অধিকারসংক্রান্ত সুরক্ষাও অন্তর্ভুক্ত বলে আদালত স্বীকৃতি দিয়েছেন।

আদালতের রায় যেন রোহিঙ্গাদের জন্য জবাবদিহি ও ন্যায়বিচারে রূপ নেয়, তা নিশ্চিত করতে মিয়ানমারকে জাতিসংঘের প্রবেশাধিকার দিতে হবে বলেও উল্লেখ করেন ড. খলিলুর রহমান।

ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন, যেসব বস্তুগত ক্ষতির প্রতিকার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সম্ভব নয়, সেসব ক্ষতির জন্য ব্যক্তি ও জনগোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সম্পত্তি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে নেওয়া পদক্ষেপ এবং ক্ষতিপূরণের প্রস্তাবিত পরিমাণ ও ব্যবস্থা সম্পর্কে মিয়ানমারকে দুই বছরের মধ্যে প্রতিবেদন দিতে হবে।

তিনি বলেন, অর্থ দিয়ে কোনো জীবন কিংবা প্রিয়জনকে ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে প্রকৃত ক্ষতিপূরণ বেঁচে ফেরা ব্যক্তিদের নিরাপত্তা ও আশার অনুভূতি ফিরে পেতে সহায়তা করতে পারে।

রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার বিষয়টিও বক্তব্যে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শিশুদের খাদ্য ও শিক্ষা প্রয়োজন। পরিবারগুলোর জন্য প্রয়োজন স্বাস্থ্যসেবা, আশ্রয় ও সুরক্ষা। এসব দায়িত্ব শুধু বাংলাদেশ সরকার ও জনগণের ওপর চাপিয়ে দেওয়া যায় না। বিশেষ করে উন্নয়ন সহযোগীদের শরণার্থীশিবিরে মানবিক সহায়তা কার্যক্রমের জন্য অর্থায়ন বাড়াতে হবে।

ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, এ জন্য আইনগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা প্রয়োজন। এসব পদক্ষেপের উদ্দেশ্য হবে রোহিঙ্গারা যেন ভয়মুক্ত জীবনযাপন করতে পারেন এবং অতীতের দুর্ভোগের পুনরাবৃত্তি আর কখনো না ঘটে।

জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেক সদস্যরাষ্ট্র নিজ নিজ মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকার করেছে। কোনো রাষ্ট্র তা করতে ব্যর্থ হলে সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের কাছে যাওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে বাছাই করে নয়, ধারাবাহিকভাবে আদালতের রায় মেনে চলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার আগ্রহও প্রকাশ করেন ড. খলিলুর রহমান।

তিনি বলেন, ১৯৪৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ঘোষণা করেছিল, গণহত্যা মানবজাতির বিবেককে নাড়া দেয়। এর দুই বছর পর ১৯৪৮ সালে সাধারণ পরিষদ গণহত্যা সনদ গ্রহণ করে। গত বৃহস্পতিবার সেই সনদ এমন একটি জনগোষ্ঠীর জন্য কার্যকর ভূমিকা রেখেছে, যাদের কোনো সেনাবাহিনী কিংবা ক্ষমতা নেই।

পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, এই রায় রাষ্ট্রীয় সীমানা ও পৃথক জাতীয় স্বার্থের ঊর্ধ্বে। গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করা গণহত্যা সনদে স্বাক্ষরকারী সব রাষ্ট্রের উদ্বেগের বিষয়।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন যে মানুষকে সুরক্ষা দিতে পারে এবং আইন সমুন্নত রাখতে বহুপক্ষীয় সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এই রায় তার শক্তিশালী উদাহরণ।

রোহিঙ্গাদের উদ্দেশে ড. খলিলুর রহমান বলেন, আদালতের এই রায় নিশ্চিত করেছে যে তাদের ভুলে যাওয়া হয়নি। তিনি রোহিঙ্গাদের কণ্ঠস্বর নিউইয়র্কে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে পৌঁছে দেবেন। বিশেষ করে নারী, শিশু ও তরুণদের কথাও তুলে ধরবেন।

তিনি আরও বলেন, দ্য হেগে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এখন সেই ন্যায়বিচার শরণার্থীশিবিরে এবং রাখাইনে রোহিঙ্গাদের নিজ নিজ গ্রামে প্রতিষ্ঠা করা প্রয়োজন। ইতিহাস যেন মনে রাখে, ২০২৬ সালের ১৯ নভেম্বর ছিল রোহিঙ্গাদের ঘরে ফেরার পথচলা শুরুর দিন।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, অভিন্ন মানবতার কোনো অংশ যেন আর কখনো গণহত্যার শিকার না হয়। ‘আর কখনো নয়’ কথাটির অর্থ বাস্তবেই আর কখনো নয়।

এ সময় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আইসিজে’র রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিল

আপডেট সময় ০২:৪২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় মিয়ানমারকে মানতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, এ রায় বাধ্যতামূলক, চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। ফলে রায় মেনে চলা মিয়ানমারের জন্য ঐচ্ছিক নয়। একই সঙ্গে গণহত্যার বিচার ও শাস্তি নিশ্চিত করা, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে চারটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবিরের ক্যাম্প এক্সটেনশন-৪-এর খেলার মাঠে রোহিঙ্গাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরদিন শরণার্থীশিবিরে গিয়ে বক্তব্য দেন ড. খলিলুর রহমান। এ সময় তিনি বলেন, গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের নাম উচ্চারণ করেছেন। আদালতের সিদ্ধান্ত স্পষ্ট। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর যা ঘটানো হয়েছিল, তা ছিল গণহত্যা।

আরও পড়ুন  মিয়ানমার থেকে এলো ২২ হাজার টন চাল