ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হতে বললেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার পাশাপাশি নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং প্রাণীর প্রতি সদয় আচরণের বিষয়ে তিনটি বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনের বিরতিতে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের মধ্যে ছিলেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ শিক্ষার্থী। তাদের সঙ্গে ছিলেন ছয়জন শিক্ষক ও অভিভাবক।

আরও পড়ুন  মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ শিক্ষার্থী ও ছয় শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ শিক্ষার্থী ও দুজন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।

শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় শিক্ষার্থীদের প্রথম পরামর্শ হিসেবে পরিচ্ছন্নতার বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী। নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শও দেন।

দ্বিতীয় পরামর্শে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেন তারেক রহমান। বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

তৃতীয়ত, পশুপাখিসহ সব ধরনের প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলামসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হতে বললেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:৫৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬