ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 12

ছবি: সংগৃহীত

এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে মোংলায় পৌঁছান তিনি। সফরে মোংলা বন্দরে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অংশ নেওয়া ও দুটি কনটেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি বাগেরহাটে মাজার জিয়ারত এবং খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান এভিনিউয়ে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। সকাল ৯টায় হেলিকপ্টারে মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে মোংলায় পৌঁছেছেন। সেখানে নির্ধারিত কর্মসূচি শেষে সড়কপথে খুলনায় যাবেন তিনি। খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেলে হেলিকপ্টারে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন  বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় মোংলা বন্দরে পৌঁছে ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরে দুটি কনটেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

এরপর বেলা ১১টা ১৫ মিনিটে মোংলা বন্দর থেকে সড়কপথে বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হবেন তিনি। বেলা ১২টা ৪৫ মিনিটে সেখানে মাজার জিয়ারত করার কথা রয়েছে।

মাজার জিয়ারত শেষে বেলা ১টা ১৫ মিনিটে সড়কপথে খুলনার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন তিনি।

বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ১০:৫৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে মোংলায় পৌঁছান তিনি। সফরে মোংলা বন্দরে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অংশ নেওয়া ও দুটি কনটেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি বাগেরহাটে মাজার জিয়ারত এবং খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান এভিনিউয়ে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। সকাল ৯টায় হেলিকপ্টারে মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে মোংলায় পৌঁছেছেন। সেখানে নির্ধারিত কর্মসূচি শেষে সড়কপথে খুলনায় যাবেন তিনি। খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেলে হেলিকপ্টারে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন  দক্ষতা ও সততার ভিত্তিতে সেনাবাহিনীতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর