ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

০৬ অক্টোবর ২০২৬; আজকের স্বর্ণের দাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিভিন্ন মানের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে সংগঠনটি। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) এ দামেই স্বর্ণ বিক্রি হবে।

বাজুসের নতুন নির্ধারিত দরে, ভ্যাটসহ ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম ১৯ হাজার ৬৪০ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

এর আগে ৩০ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। নতুন দরে এ মানের স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা।

আরও পড়ুন  আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী

সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৭৬০ টাকা। এতে প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা।

৩০ সেপ্টেম্বর ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ফলে নতুন দরে এ মানের স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৫৭৪ টাকা।

এদিকে, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ১১০ টাকা। এক ভরি হিসাবে এ মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা।

এর আগে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। অর্থাৎ নতুন দরে ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৩৪১ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণালঙ্কারের প্রতি গ্রাম নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ১৬০ টাকা। এ হিসাবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

৩০ সেপ্টেম্বর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা। নতুন দরে এ মানের স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে প্রায় ১ হাজার ১০৮ টাকা।

নিউজটি শেয়ার করুন

০৬ অক্টোবর ২০২৬; আজকের স্বর্ণের দাম

আপডেট সময় ১০:৪৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিভিন্ন মানের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে সংগঠনটি। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) এ দামেই স্বর্ণ বিক্রি হবে।

বাজুসের নতুন নির্ধারিত দরে, ভ্যাটসহ ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম ১৯ হাজার ৬৪০ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

এর আগে ৩০ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। নতুন দরে এ মানের স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা।

আরও পড়ুন  কমলো লিটারে ১৯ টাকা পাম অয়েলের দাম