ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দামে পতন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 15

ছবি : সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম এক লাফে বেশ খানিকটা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা হ্রাস করে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাম কমানোর তথ্য জানানো হয়, যা সেদিন সকাল ১০টা থেকেই দেশব্যাপী কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পাকা স্বর্ণ বা তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ার কারণেই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা সুনির্দিষ্ট করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।

ব্যবসায়িক নির্দেশনায় বাজুস আরও জানিয়েছে, নতুন মূল্যের সাথে স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত করা আছে, যার ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার অলঙ্কারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি যথারীতি প্রযোজ্য হবে। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ (বদল) ও পারচেজের (ক্রয়) ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পূর্বের প্রচলিত নিয়মই বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী, দেশেও বাড়ল মূল্য

এর আগে, গত ১০ জুলাই প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছিল বাজুস। সেই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০` হাজার ২৩২ টাকা করা হয়েছিল।

বাজারের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম সর্বমোট ৯০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, ৪৫ বার দাম কমানো হয় এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়। অন্যদিকে, বিগত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম হ্রাসের রেকর্ড ছিল।

নিউজটি শেয়ার করুন

দেশের বাজারে স্বর্ণের দামে পতন

আপডেট সময় ১০:১৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম এক লাফে বেশ খানিকটা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা হ্রাস করে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাম কমানোর তথ্য জানানো হয়, যা সেদিন সকাল ১০টা থেকেই দেশব্যাপী কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পাকা স্বর্ণ বা তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ার কারণেই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা সুনির্দিষ্ট করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।

ব্যবসায়িক নির্দেশনায় বাজুস আরও জানিয়েছে, নতুন মূল্যের সাথে স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত করা আছে, যার ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার অলঙ্কারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি যথারীতি প্রযোজ্য হবে। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ (বদল) ও পারচেজের (ক্রয়) ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পূর্বের প্রচলিত নিয়মই বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  বিদ্যুতের ২১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব