ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :

বৃত্তাকার সড়কের কাজ দ্রুত শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 36

ছবি: সংগৃহীত

ঢাকার যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের প্রধান প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশও দিয়েছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে বিদ্যমান পরিকল্পনা যৌথভাবে পুনর্বিবেচনার মাধ্যমে নির্মাণকাজের গতি বাড়ানোর তাগিদ দেওয়া হয়।

আরও পড়ুন  জাতিসংঘে বাংলায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকল্প বাস্তবায়নে যেসব প্রধান প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং প্রকল্প বাস্তবায়নে একটি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।

পর্যালোচনা সভায় শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী আবদুস সালাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

বৃত্তাকার সড়কের কাজ দ্রুত শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০২:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

ঢাকার যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের প্রধান প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশও দিয়েছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে বিদ্যমান পরিকল্পনা যৌথভাবে পুনর্বিবেচনার মাধ্যমে নির্মাণকাজের গতি বাড়ানোর তাগিদ দেওয়া হয়।

আরও পড়ুন  আজ ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি