ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সাংবাদিক খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারিয়েছে।

আরও পড়ুন  মুক্তিযুদ্ধের ইতিহাসের রূপকার রঘু রাইয়ের প্রয়াণ: শোকাতুর দুই দেশ

তিনি বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যমে তৌফিক ইমরোজ খালিদীর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

বিশিষ্ট এই সাংবাদিকের সঙ্গে নিজের ব্যক্তিগত স্মৃতির কথাও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আপডেট সময় ১১:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারিয়েছে।

আরও পড়ুন  বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের প্রয়াণ