ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন, আতঙ্কের সৃষ্টি কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গোপালগঞ্জে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, মহাসড়ক অবরোধের চেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ কর্মী সন্দেহে এক শিক্ষার্থী আটক মানিকগঞ্জে ৯ ককটেল বিস্ফোরণ, পুলিশ হেফাজতে ২ ‘ষড়যন্ত্র’ মোকাবিলায় রাজপথে থাকার নির্দেশ তারেক রহমানের কার্তিকের শেষে ঢাকায় বৃষ্টি, শীতের আগমনী অনুভূতি যাত্রাবাড়ীতে ককটেল ও রয়েল এনফিল্ড উদ্ধার: ১ জন গ্রেপ্তার, পলাতক ১ “আমি পড়তে চাই”—বিয়ে থামাতে সুপারের কাছে সপ্তম শ্রেণির ছাত্রীর চিঠি শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী

তাহসিফের মৃত্যুতে মামলা করতে চান না বাবা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 56

ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর আন্তরিক সহযোগিতা চেয়েছেন তাঁর বাবা একেএম এনায়েতুল করিম। একই সঙ্গে ছেলের মৃত্যুর ঘটনায় এখনো মামলা না করার কারণও জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, মামলা করলে আদালতে দৌড়াদৌড়িসহ নানা আইনি জটিলতায় পড়তে হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এনায়েতুল করিম বলেন, মামলা করার বিষয়ে পরিবার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি পারিবারিকভাবে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সরকারি সংস্থাগুলোর তদন্তের ওপর তাঁদের আস্থা রয়েছে।

তিনি বলেন, ‘মামলার ব্যাপারে আমরা এখনো ভাবিনি। আমরা পারিবারিকভাবে এটা আলোচনা করব, পরে সিদ্ধান্ত নেব। তবে মামলার কেন প্রয়োজন হবে? সরকার নিশ্চয়ই এ ব্যাপারে দায়িত্ববোধের পরিচয় দেবে এবং অত্যন্ত আন্তরিক হবে বলে আমি বিশ্বাস করি।’

আরও পড়ুন  ইন্টারনেট বন্ধ ও হত্যাযজ্ঞ মামলা: জয়-পলকের বিরুদ্ধে আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য

মামলা না করার কারণ ব্যাখ্যা করে তাহসিফের বাবা বলেন, ‘মামলা মানেই তো আমাদের দেশে একটা ঝামেলা। কোর্টে দৌড়াদৌড়ি, কে চায় এই ঝামেলার মধ্যে পড়তে?’

সরকারি সংস্থাগুলোর তৎপরতায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সরকারের বিভিন্ন সংস্থাকে ইতোমধ্যে দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করতে দেখেছেন। তাই ছেলের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা রাখবে বলে আশা করছেন তিনি।

এদিকে পুলিশের ধাওয়া খেয়ে তাহসিফের দৌড়ে পালানোর বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁর বাবা। তিনি বলেন, ‘একজন ডিফেন্স অফিসার পুলিশের ধাওয়াতে দৌড় দেবে, এটা হাস্যকর বক্তব্য না? এটা তো প্রশ্নই আসে না।’

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিকেলে রাজধানীর উত্তরখান এলাকায় তুরাগ নদের রাজাঘাট থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি পরিবারের সঙ্গে উত্তরার ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন।

মরদেহ উদ্ধারের পর তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে মোটরসাইকেলটি উদ্ধারের মধ্য দিয়ে মৃত্যুরহস্য উদ্‌ঘাটনের তদন্তে নতুন সূত্র পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তবে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ কী এবং এর পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট সংস্থা ঘটনাটি তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

তাহসিফের মৃত্যুতে মামলা করতে চান না বাবা

আপডেট সময় ১১:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর আন্তরিক সহযোগিতা চেয়েছেন তাঁর বাবা একেএম এনায়েতুল করিম। একই সঙ্গে ছেলের মৃত্যুর ঘটনায় এখনো মামলা না করার কারণও জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, মামলা করলে আদালতে দৌড়াদৌড়িসহ নানা আইনি জটিলতায় পড়তে হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এনায়েতুল করিম বলেন, মামলা করার বিষয়ে পরিবার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি পারিবারিকভাবে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সরকারি সংস্থাগুলোর তদন্তের ওপর তাঁদের আস্থা রয়েছে।

তিনি বলেন, ‘মামলার ব্যাপারে আমরা এখনো ভাবিনি। আমরা পারিবারিকভাবে এটা আলোচনা করব, পরে সিদ্ধান্ত নেব। তবে মামলার কেন প্রয়োজন হবে? সরকার নিশ্চয়ই এ ব্যাপারে দায়িত্ববোধের পরিচয় দেবে এবং অত্যন্ত আন্তরিক হবে বলে আমি বিশ্বাস করি।’

আরও পড়ুন  হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার