ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সংবিধানে ফিরবে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’: স্বরাষ্ট্রমন্ত্রী খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল দুই শিশুর ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন মুগদা মেডিকেলের নারী চিকিৎসক ট্রাম্প ভোট গণনার সময় ফল পাল্টানোর চেষ্টা করতে পারে; দ্য গার্ডিয়ান বিশ্লেষণ লাইব্রেরিতে বসা নিয়ে কথা-কাটাকাটি, কুবিতে দফায় দফায় সংঘর্ষে আহত ৮ জ্যোতির নেতৃত্ব নিয়ে বিসিবির জরুরি বৈঠক শতকোটি মানুষের প্রাণহানি ঘটাতে পারে নিয়ন্ত্রণহীন এআই: বিল গেটস রিকশায় ঘষা লাগাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ২০ চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদারকে অর্থনীতি পুনরুত্থানে অগ্রাধিকার: স্বপন দুর্গন্ধ পেয়ে ঘরে, ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবিধানে ফিরবে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’: স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সংবিধানের মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের কথা জানিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম সেন্টারে সংবিধান সংশোধন কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। এর আগে কমিটির পক্ষ থেকে জাতীয় দৈনিকের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

আরও পড়ুন  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ -এর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মতবিনিময় সভায় জাতীয় দৈনিকের সম্পাদক, বিভিন্ন জার্নালিস্ট ফোরামের প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল এবং ‘জুলাই জাতীয় সনদ’ নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব দেন।

তিনি বলেন, অনেকেই লিখিতভাবে তাদের প্রস্তাব দেবেন। এসব মতামত ও আলোচনার বিষয়গুলো প্রতিবেদন ও পুস্তিকা আকারে সংকলন করা হবে।

সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধানের প্রস্তাবনাসহ বেশ কিছু অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। এসব পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদনের আগে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী গণভোটের প্রয়োজন হবে বলে জানান তিনি।

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মতবিনিময় সভায় অনেক সম্পাদকই বিরোধী দলের সদস্যদের কমিটিতে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন। তারাও এ বিষয়ে একমত এবং বিরোধী দলের সদস্যদের কমিটিতে যোগ দেওয়ার জন্য বারবার আহ্বান জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, কমিটিতে বিরোধী দলের সদস্যরা যোগ দিলে তাদের স্বাগত জানানো হবে। কোনো বিভক্তি না রেখে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার কথাও জানান তিনি।

গণভোটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সুপ্রিম কোর্টের রায়ে সংবিধানের ১৫তম সংশোধনী বাতিল হওয়ায় ১৪২ অনুচ্ছেদ পুনরুজ্জীবিত হয়েছে। প্রস্তাবিত সংশোধনের মধ্যে সংবিধানের প্রস্তাবনা এবং ৮, ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদ রয়েছে বলে তিনি জানান।

তার বক্তব্য অনুযায়ী, এসব ক্ষেত্রে পরিবর্তন আনা হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোটের প্রয়োজন হবে। সংসদে সংশোধনী বিল পাসের পর সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুরক্ষিত করতে গণভোটের বিধান যুক্ত করার প্রস্তাবের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বিএনপির পক্ষ থেকে এ ধরনের একটি প্রস্তাব দেওয়া হয়েছে।

তার ভাষ্য, ভবিষ্যতের কোনো সংসদ যাতে সহজে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোতে পরিবর্তন আনতেও গণভোটের প্রয়োজন হবে—এমন বিধান যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সংবিধান সংশোধনের অগ্রাধিকার সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, তাদের অগ্রাধিকার হলো ‘জুলাই জাতীয় সনদ’। একই সঙ্গে নির্বাচন ইশতেহার অনুযায়ী ম্যান্ডেট পাওয়া বিষয়গুলোও সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে।

‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ৮ অনুচ্ছেদে এটি যুক্ত করেছিলেন। এখন তা পুনঃস্থাপন করা হবে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এটি তাদের নির্বাচনী ইশতেহারের একটি প্রতিশ্রুতি।

সংবিধান সংশোধনের সময়সীমা সম্পর্কে কমিটির আহ্বায়ক বলেন, ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপনের জন্য জোর প্রচেষ্টা চলছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে আইন মন্ত্রণালয় থেকে একটি সংশোধনী বিল প্রস্তুত করা হবে।

তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশনে বিলটি উত্থাপন হতে পারে। এরপর বিলটি নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সংশোধনী শেষে সংসদে পাস হলে গণভোটের মাধ্যমে প্রক্রিয়াটি চূড়ান্ত হবে।

নিউজটি শেয়ার করুন

সংবিধানে ফিরবে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সংবিধানের মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের কথা জানিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম সেন্টারে সংবিধান সংশোধন কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। এর আগে কমিটির পক্ষ থেকে জাতীয় দৈনিকের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

আরও পড়ুন  জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে,এ নিয়ে বিতর্ক নয়