ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে কার্যালয় খুলতে মেটাকে আমন্ত্রণ শামা ওবায়েদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 0

ছবি সংগৃহীত

বাংলাদেশে একটি কার্যালয় খোলার জন্য মেটাকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারীর বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে বাংলাদেশের ব্যবসা, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং ই-কমার্স খাতকে সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনা করেন তিনি।

আরও পড়ুন  জয় দিয়ে শুরু বাংলার বাঘিনিদের বাছাইপর্বের লড়াই

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে অনলাইনে হয়রানি ও ডিজিটাল নির্যাতন প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নিতে মেটার প্রতি আহ্বান জানান শামা ওবায়েদ। এ সময় বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও জোয়েল কাপলানের সঙ্গে আলোচনা করেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে কার্যালয় খুলতে মেটাকে আমন্ত্রণ শামা ওবায়েদের

আপডেট সময় ০১:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে একটি কার্যালয় খোলার জন্য মেটাকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারীর বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে বাংলাদেশের ব্যবসা, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং ই-কমার্স খাতকে সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনা করেন তিনি।

আরও পড়ুন  বিশ্বকাপ বাছাইয়ের পথে বাংলাদেশ: আশিকের নতুন দায়িত্ব