ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

ছবি সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।

রাত ১০টার দিকে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, রোববার সন্ধ্যা ৭টার পর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর কক্ষে একটি ঝুলন্ত মরদেহের খবর পায় পুলিশ। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা, ডিবি ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে যান।

আরও পড়ুন  গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডিসি ইবনে মিজান বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, ফ্ল্যাটটি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কক্ষ। পরে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়। নিহত তরুণী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী বলে জানান তিনি।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে।

এটি হত্যা নাকি আত্মহত্যা—এমন প্রশ্নের জবাবে ডিসি বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

পুলিশ গাজী নজরুল ইসলামকে থানায় নেওয়ার সময় তিনি হাত দিয়ে মুখ ঢেকে রাখেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে দলীয়ভাবে তদন্ত হয়।

জামায়াতে ইসলামী জানিয়েছিল, ওই তদন্তে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়।

নিউজটি শেয়ার করুন

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী

আপডেট সময় ০২:৫৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬