শিরোনাম :
সব জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ; বাড়ল লিটারে ২০ টাকা
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১১:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 21
দেশের বাজারে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দামের বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়িয়ে ১১৫ টাকা থেকে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে কেরোসিনের দাম ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা এবং পেট্রোলের দাম ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা করা হয়েছে।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নির্ধারিত দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। সে অনুযায়ী, রোববার দিবাগত রাত ১২টার পর থেকে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি হবে।






















