ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 34

ছবি সংগৃহীত

টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সুরমান রেজাকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহর বাইপাসের দরুণ এলাকায় ঢাকা-টাঙ্গাইল-উত্তরবঙ্গ মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনের সামনে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুরমান রেজা গালা ইউনিয়নের ভাটচান্দা গ্রামের আবু হানিফের ছেলে। তিনি ব্যবসার পাশাপাশি একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন  চট্টগ্রামে হত্যাকাণ্ড: তিন ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড

নিহতের ভাই হালিম রেজা বলেন, তার ভাই ব্যবসা করতেন এবং একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। কীভাবে এ ঘটনা ঘটল, তা তারা বুঝতে পারছেন না। সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, দরুণ এলাকায় একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনের সামনে সুরমান রেজাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পায়।

পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তদন্ত শেষে সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:৩৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সুরমান রেজাকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহর বাইপাসের দরুণ এলাকায় ঢাকা-টাঙ্গাইল-উত্তরবঙ্গ মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনের সামনে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুরমান রেজা গালা ইউনিয়নের ভাটচান্দা গ্রামের আবু হানিফের ছেলে। তিনি ব্যবসার পাশাপাশি একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন  টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু