ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আজ জুলাই সনদ নিয়ে মতবিনিময়ে বসছে সংবিধান সংশোধন কমিটি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 34

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে আজ রোববার (২০ সেপ্টেম্বর) মতবিনিময়ে বসছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি।

সংবিধান সংশোধনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি দল ও জোটকে এতে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন  সংবিধান সংশোধনে একমত বিএনপি, তবে গণপরিষদের প্রয়োজন নেই

জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুপুর আড়াইটায় সংসদ ভবনে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে রাজনৈতিক দল ও জোটের নেতারা সংবিধান সংশোধন নিয়ে নিজেদের মতামত তুলে ধরবেন।

তবে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং কয়েকটি দল এ মতবিনিময়ে অংশ নিচ্ছে না। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের কয়েকটি দলও বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনসহ আরও কিছু দলও এ প্রক্রিয়া থেকে দূরে থাকার কথা জানিয়েছে।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে বলা হয়েছে, গণভোটে জনগণ জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের বিষয়ে মত দিয়েছে। তাদের দাবি, সংবিধান সংশোধনের জন্য আলাদা ভোট দেওয়া হয়নি। বিশেষ কমিটির মাধ্যমে যে প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে, তা গণভোটের রায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তারা মনে করছে।

এর আগে গত ১৩ জুলাই সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত এ কমিটিতে সরকারি দলের পাশাপাশি কয়েকটি দলের প্রতিনিধিও রাখা হয়েছে। কমিটিকে ১৭ সদস্যে পুনর্গঠনের সুযোগ রাখা হয়েছে।

বিশেষ কমিটির প্রথম বৈঠকে জুলাই জাতীয় সনদকে ভিত্তি করে সংবিধানের বিভিন্ন বিষয় পর্যালোচনা এবং রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। এসব মতামতের ভিত্তিতে পরবর্তী সময়ে সংশোধনী সুপারিশ তৈরির কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়। গত বছরের ১৭ অক্টোবর ২৪টি রাজনৈতিক দল এতে স্বাক্ষর করে। পরে গণফোরাম ও এ বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর এনসিপি সনদে স্বাক্ষর করলে স্বাক্ষরকারী দলের সংখ্যা ২৬টিতে দাঁড়ায়।

নিউজটি শেয়ার করুন

আজ জুলাই সনদ নিয়ে মতবিনিময়ে বসছে সংবিধান সংশোধন কমিটি

আপডেট সময় ০৯:৪১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে আজ রোববার (২০ সেপ্টেম্বর) মতবিনিময়ে বসছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি।

সংবিধান সংশোধনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি দল ও জোটকে এতে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন  সংসদে জুলাই সনদ ইস্যুতে মতভিন্নতা, সিদ্ধান্ত ঝুলে মঙ্গলবারে