ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা চড়া দামে এলএনজি নাকি সহনীয় লোডশেডিং, সিদ্ধান্ত নিতে হবে: তথ্য উপদেষ্টা হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি: আইনমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ কনসার্ট বাতিলের পেছনে নিরাপত্তা কারণ থাকতে পারে: তথ্যমন্ত্রী সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ সাতজনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তির নির্দেশ গণমাধ্যমে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য প্রতিমন্ত্রী শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 45

ছবি সংগৃহীত

সংবিধানের পঞ্চদশ সংশোধনী, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসংক্রান্ত আপিলের রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বুধবার শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করেন।

পঞ্চদশ সংশোধনী বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মোট তিনটি আপিল করা হয়েছে। এর মধ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি একটি আপিল করেন। নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন পৃথক আরেকটি আপিল করেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পক্ষ থেকেও একটি আপিল করা হয়।

আরও পড়ুন  জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে,এ নিয়ে বিতর্ক নয়

জামায়াতে ইসলামীর করা আপিলের সঙ্গে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি নামের একটি সংগঠনের করা লিভ টু আপিলও শুনানির তালিকায় অন্তর্ভুক্ত হয়।

আপিলগুলোর ওপর সোমবার শুনানি শুরু হয়। মঙ্গলবার দ্বিতীয় দিনের শুনানি শেষে বুধবার যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হলে আপিল বিভাগ রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস করে। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়।

পরবর্তীতে হাইকোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিষয়ে আইনি পথ উন্মুক্ত হলেও কয়েকটি বিষয় নিয়ে জটিলতা থাকায় হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল দায়ের করা হয়। আজকের রায়ে এ বিষয়ে আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় আজ

আপডেট সময় ১০:২৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

সংবিধানের পঞ্চদশ সংশোধনী, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসংক্রান্ত আপিলের রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বুধবার শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করেন।

পঞ্চদশ সংশোধনী বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মোট তিনটি আপিল করা হয়েছে। এর মধ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি একটি আপিল করেন। নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন পৃথক আরেকটি আপিল করেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পক্ষ থেকেও একটি আপিল করা হয়।

আরও পড়ুন  তৃতীয়বার ক্ষমতায় থাকার ইঙ্গিত দিয়ে ট্রাম্প কি যুক্তরাষ্ট্রের সংবিধানকে উপেক্ষা করছেন?