ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের কোনো পরামর্শ নিইনি: সংসদে নুর সংবিধান সংশোধন কমিটি: বিরোধী দলের কাছে ৫ সদস্যের নাম চাইলেন আইনমন্ত্রী ফ্রান্স শিল্প, সংস্কৃতি আর বিশ্বসভ্যতার এক অনন্য কেন্দ্র বিশ্বকাপ ফাইনালে মেসির মুখোমুখি হতে চান নেইমার স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায়, গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড নেত্রকোণায় তিন নদীর পানি বিপৎসীমার উপরে ‘দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছে নাহিদ ইসলাম: রাশেদ খাঁন সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, শিগগিরই ফিরছেন দেশে গ্রাফিক আর্টস ও মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 0

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষিমন্ত্রী ও সেদেশের সরকারের বিশেষ দূত সুজুকি নরিকাজুর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেছেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য জাপান সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান দেশটির কৃষিমন্ত্রী। তিনি দুই দেশের মধ্যে ‘ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’ (ইপিএ) দ্রুত কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। জাপান বাংলাদেশে খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধি এবং কৃষি ও প্রযুক্তি খাতে কারিগরি সহযোগিতা সম্প্রসারণে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে।

আরও পড়ুন  রোহিঙ্গা সংকটে একসাথে কাজের অঙ্গীকার বাংলাদেশ ও জাপানের

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানকে বাংলাদেশের ‘দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু’ হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। তিনি বাংলাদেশের কৃষি, ইলেকট্রনিকস ও অটোমোবাইল খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। এছাড়া স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগের প্রস্তাব দিলে জাপানি প্রতিনিধি দল তা ইতিবাচকভাবে গ্রহণ করে।

বৈঠকে জাপানের সহযোগিতায় নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, মেট্রোরেল এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী এসব প্রকল্পে সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা দেন। অন্যদিকে, রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপান নতুন করে ১৭.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ ও দ্রুত প্রত্যাবর্তনের বিষয়ে জাপানের সক্রিয় ভূমিকা কামনা করেন।

বৈঠক শেষে জাপানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে জাপান সফরের আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন—অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, কৃষি বিষয়ক ও রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট সময় ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষিমন্ত্রী ও সেদেশের সরকারের বিশেষ দূত সুজুকি নরিকাজুর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেছেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য জাপান সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান দেশটির কৃষিমন্ত্রী। তিনি দুই দেশের মধ্যে ‘ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’ (ইপিএ) দ্রুত কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। জাপান বাংলাদেশে খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধি এবং কৃষি ও প্রযুক্তি খাতে কারিগরি সহযোগিতা সম্প্রসারণে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে।

আরও পড়ুন  জাপানে ভয়াবহ দাবানলে ১ জনের মৃত্যু, ৮০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত