ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন

রেকর্ড ভেঙে স্বর্ণের দাম আড়াই লাখের পথে: ভরিতে বাড়ল ৩২৬৬ টাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 216

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারের সঙ্গে সংগতি রেখে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এর ফলে টানা চারবার বাড়ল মূল্যবান এই ধাতুর দাম, যা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। মঙ্গলবার (৩১ মার্চ) এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১১ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন দামের তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন  দেশে বৈদেশিক ঋণ পরিশোধে রেকর্ড গতি, ১০ মাসেই শোধ ৩৫০ কোটি ডলার

স্বর্ণের দাম আকাশচুম্বী হলেও এবার রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা আগের মতোই ৫ হাজার ৭১৫ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা অপরিবর্তিত রয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহ সংকটের কারণে স্বর্ণের দামে এই লাগামহীন ঊর্ধ্বগতি বজায় রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

রেকর্ড ভেঙে স্বর্ণের দাম আড়াই লাখের পথে: ভরিতে বাড়ল ৩২৬৬ টাকা

আপডেট সময় ১১:৫৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

বিশ্ববাজারের সঙ্গে সংগতি রেখে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এর ফলে টানা চারবার বাড়ল মূল্যবান এই ধাতুর দাম, যা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। মঙ্গলবার (৩১ মার্চ) এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১১ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন দামের তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন  যশোরে পাঁচ স্বর্ণের বারসহ দুই যুবক আটক