ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায়, গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড নেত্রকোণায় তিন নদীর পানি বিপৎসীমার উপরে ‘দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছে নাহিদ ইসলাম: রাশেদ খাঁন সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, শিগগিরই ফিরছেন দেশে গ্রাফিক আর্টস ও মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ দেশের অর্থনীতি চাঙা করতে ব্যবসায়ীদের প্রস্তাবনাকে গুরুত্ব দিচ্ছে সরকার প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের মডেল চূড়ান্ত; জুলাই থেকে বিতরণ শুরু নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে বৃষ্টির বাগড়া, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে শঙ্কা বজ্রপাত থেকে বাঁচতে জরুরি ১০ সতর্কতা

গ্রাফিক আর্টস ও মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

মির্জা সামিউল বেগ (অমি)
  • আপডেট সময় ০৪:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 32

ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরে গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষারর্থীর উপর হামলার জের ধরে পাল্টা হামলা ও ভাঙ্গচুর করেছে মোহাম্মদপুর সরকারি কলেজে । আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মোহাম্মদপুর সরকারি কলেজে ঢুকে এই হামলা চালায়।

জানা গেছে, গত রবিবার মোহাম্মদপুর এলাকার কিছু তরুণ গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের দেয়াল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করলে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিবাদের সূত্রপাত হয়। এর জেরে বহিরাগতদের নিয়ে গ্রাফিক আর্টসের গেটে হামলার ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার দুই পক্ষ আলোচনায় বসলেও কোনো সমাধান আসেনি।

মোহাম্মদপুর সরকারি কলেজ কর্তৃপক্ষের দাবি, আজ দুপুর সাড়ে ১২টার দিকে গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী কলেজে ঢুকে অন্তত ৮টি শ্রেণিকক্ষ ও আসবাবপত্র ভাঙচুর করে। ঘটনার সময় সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও ছাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা একটি রুমে অবরুদ্ধ হয়ে পড়েন। তবে কলেজের কোনো শিক্ষার্থী আহত হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন  ফেসবুকে মন্তব্য ঘিরে কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাপক সংঘর্ষ, আহত ২০

গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী শাহেলা পারভীন খবরের কথা’কে জানান, বহিরাগতরা কয়েক দিন ধরে ক্যাম্পাসে ঢুকে গালিগালাজ ও হামলা চালিয়ে আসছে। তিনি অভিযোগ করেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে গ্রাফিক আর্টসের এক শিক্ষার্থীকে কপালে ও সারা শরীরে গুরুতর জখম করা হয়েছে, যা বর্তমানে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ লালমাটিয়া এলাকায় আরও তিন শিক্ষার্থীর ওপর মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা হামলা চালানোর খবর পেয়েই মূলত উত্তেজনা চরমে পৌঁছায়।

তিনি আরও জানান, পুলিশকে আগের ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি দিয়ে সহযোগিতা করা হলেও বহিরাগতদের নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মোহাম্মদপুর সরকারি কলেজে ভাঙচুরের বিষয়টি তিনি সরেজমিনে পরিদর্শন করে নিশ্চিত করবেন বলে জানিয়েছেন।

কলেজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই; বরং শিক্ষার্থীদের ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

গ্রাফিক আর্টস ও মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

আপডেট সময় ০৪:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মোহাম্মদপুরে গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষারর্থীর উপর হামলার জের ধরে পাল্টা হামলা ও ভাঙ্গচুর করেছে মোহাম্মদপুর সরকারি কলেজে । আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মোহাম্মদপুর সরকারি কলেজে ঢুকে এই হামলা চালায়।

জানা গেছে, গত রবিবার মোহাম্মদপুর এলাকার কিছু তরুণ গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের দেয়াল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করলে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিবাদের সূত্রপাত হয়। এর জেরে বহিরাগতদের নিয়ে গ্রাফিক আর্টসের গেটে হামলার ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার দুই পক্ষ আলোচনায় বসলেও কোনো সমাধান আসেনি।

মোহাম্মদপুর সরকারি কলেজ কর্তৃপক্ষের দাবি, আজ দুপুর সাড়ে ১২টার দিকে গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী কলেজে ঢুকে অন্তত ৮টি শ্রেণিকক্ষ ও আসবাবপত্র ভাঙচুর করে। ঘটনার সময় সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও ছাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা একটি রুমে অবরুদ্ধ হয়ে পড়েন। তবে কলেজের কোনো শিক্ষার্থী আহত হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন  চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩