ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ‘জিরো টলারেন্স’: আমিনুল হক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 119

ছবি: সংগৃহীত

সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর রূপনগর আরামবাগ মাঠে আয়োজিত এক ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে রূপনগর থানা পুলিশ এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় সত্যের পাশাপাশি প্রচুর মিথ্যাচারও ছড়ানো হয়। সুন্দর সমাজ গড়তে হলে আমাদের সবাইকে সত্যের পক্ষে থাকতে হবে এবং যেকোনো মিথ্যার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ জানাতে হবে।”

আরও পড়ুন  নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্র ও কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার

সমাজের নৈতিক অবক্ষয় রোধে বিশেষ করে কিশোর গ্যাংয়ের উৎপত্তিস্থলগুলো চিহ্নিত করার নির্দেশ দেন আমিনুল হক। তিনি বলেন, “মাদকের বিস্তার রোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। নতুন প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের শিকড় উপড়ে ফেলতে হবে।”

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ অন্যান্য বাহিনী নিরলস কাজ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, কোথাও কোনো বিশৃঙ্খলা বা ‘মব’ সৃষ্টির চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোরভাবে প্রতিরোধ করছে। একটি সুশৃঙ্খল সমাজ গঠনে নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।

রূপনগর থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ‘জিরো টলারেন্স’: আমিনুল হক

আপডেট সময় ০৭:৫৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬