ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফ্রান্স শিল্প, সংস্কৃতি আর বিশ্বসভ্যতার এক অনন্য কেন্দ্র বিশ্বকাপ ফাইনালে মেসির মুখোমুখি হতে চান নেইমার স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায়, গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড নেত্রকোণায় তিন নদীর পানি বিপৎসীমার উপরে ‘দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছে নাহিদ ইসলাম: রাশেদ খাঁন সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, শিগগিরই ফিরছেন দেশে গ্রাফিক আর্টস ও মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ দেশের অর্থনীতি চাঙা করতে ব্যবসায়ীদের প্রস্তাবনাকে গুরুত্ব দিচ্ছে সরকার প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের মডেল চূড়ান্ত; জুলাই থেকে বিতরণ শুরু নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

বিশ্বকাপ ফাইনালে মেসির মুখোমুখি হতে চান নেইমার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 10

ছবি: সংগৃহীত

২০২১ সালের কোপা আমেরিকা ফাইনালে মারাকানায় মুখোমুখি হয়েছিলেন দুই বন্ধু লিওনেল মেসি ও নেইমার। সেই ম্যাচে আর্জেন্টিনার কাছে হারের বেদনায় নেইমার কাঁদলেও বন্ধুর জয়ে শামিল হয়েছিলেন ড্রেসিংরুমে। এবার সেই লড়াইকে আরও বড় মঞ্চে অর্থাৎ বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র।

আসন্ন বিশ্বকাপে নেইমারের অংশগ্রহণ নিয়ে ফুটবল বিশ্বে জল্পনা থাকলেও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি একটি কঠিন শর্ত দিয়েছেন। ইতালিয়ান এই মাস্টারমাইন্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেইমার যদি শতভাগ ফিটনেস প্রমাণ করতে পারেন, তবেই তিনি স্কোয়াডে জায়গা পাবেন। কোচের এই চ্যালেঞ্জ গ্রহণ করে নেইমার এখন নিজের সেরাটা প্রমাণে মরিয়ম।

গতকাল পেদ্রো বিদেগেইন স্টেডিয়ামে সান্তোসের হয়ে সান লরেঞ্জোর বিপক্ষে কোপা সুদামেরিকানার ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন সাবেক এই বার্সা তারকা। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও সান্তোসের একমাত্র গোলটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ম্যাচ শেষে প্রতিপক্ষ সান লরেঞ্জোর ভক্তরা দাঁড়িয়ে এই ব্রাজিলিয়ান পোস্টার বয়কে অভিবাদন জানান।

আরও পড়ুন  ম্যাজিশিয়ান মেসির ৩৮তম জন্মদিন আজ

ভক্তদের উষ্ণ অভ্যর্থনা নিয়ে নেইমার বলেন, “এটি একটি দারুণ ম্যাচ ছিল, দর্শনীয় অভ্যর্থনার জন্য সান লরেঞ্জো ভক্তদের ধন্যবাদ।” বিশ্বকাপে খেলার বিষয়ে নিজের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “অবশ্যই, বিশ্বকাপে খেলার ভাবনা প্রতিটি ব্রাজিলিয়ান খেলোয়াড়ের মনে থাকে। আশা করি আমি সেখানে (বিশ্বকাপে) থাকতে পারব।”

ভবিষ্যতে আবারও লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে নেইমার ইতিবাচক সাড়া দেন। তিনি বলেন, “অবশ্যই, আমি আশা করি আমরা আবারও মুখোমুখি হব। আমরা যদি ব্রাজিল ও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ফাইনালে লড়তে পারি, তবে সেটি হবে ফুটবল ইতিহাসের এক অতুলনীয় এবং জাদুকরী মুহূর্ত।”

নেইমারের বর্তমান ফর্ম এবং ফিটনেস ইঙ্গিত দিচ্ছে যে, তিনি নিজের শেষ বিশ্বকাপ রাঙাতে এবং বন্ধু মেসির বিপক্ষে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামতে সম্পূর্ণ প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ ফাইনালে মেসির মুখোমুখি হতে চান নেইমার

আপডেট সময় ০৬:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

২০২১ সালের কোপা আমেরিকা ফাইনালে মারাকানায় মুখোমুখি হয়েছিলেন দুই বন্ধু লিওনেল মেসি ও নেইমার। সেই ম্যাচে আর্জেন্টিনার কাছে হারের বেদনায় নেইমার কাঁদলেও বন্ধুর জয়ে শামিল হয়েছিলেন ড্রেসিংরুমে। এবার সেই লড়াইকে আরও বড় মঞ্চে অর্থাৎ বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র।

আসন্ন বিশ্বকাপে নেইমারের অংশগ্রহণ নিয়ে ফুটবল বিশ্বে জল্পনা থাকলেও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি একটি কঠিন শর্ত দিয়েছেন। ইতালিয়ান এই মাস্টারমাইন্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেইমার যদি শতভাগ ফিটনেস প্রমাণ করতে পারেন, তবেই তিনি স্কোয়াডে জায়গা পাবেন। কোচের এই চ্যালেঞ্জ গ্রহণ করে নেইমার এখন নিজের সেরাটা প্রমাণে মরিয়ম।

গতকাল পেদ্রো বিদেগেইন স্টেডিয়ামে সান্তোসের হয়ে সান লরেঞ্জোর বিপক্ষে কোপা সুদামেরিকানার ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন সাবেক এই বার্সা তারকা। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও সান্তোসের একমাত্র গোলটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ম্যাচ শেষে প্রতিপক্ষ সান লরেঞ্জোর ভক্তরা দাঁড়িয়ে এই ব্রাজিলিয়ান পোস্টার বয়কে অভিবাদন জানান।

আরও পড়ুন  ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে মেসির মায়ামি, শেষ ষোলোয় প্রতিপক্ষ পিএসজি